2 Samuel 6:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এর চাইতে আরও লঘু হব এবং আমার নিজের দৃষ্টিতে আরও নিচ হব; কিন্তু তুমি যে বাঁদীদের কথা বললে, তাদের কাছে সমাদৃত হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এর থেকেও আরও নীচ হব, ও আমি নিজের দৃষ্টিতে হীন হব। কিন্তু তুমি যেসব ক্রীতদাসীর কথা বললে, আমি তাদের কাছে সম্মানিতই থেকে যাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইহা অপেক্ষা আরও লঘু হইব, এবং আমার নিজের দৃষ্টিতে আরও নীচ হইব; কিন্তু তুমি যে দাসীদের কথা কহিলে, তাহাদের কাছে সমাদৃত হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইহা অপেক্ষা আরও লঘু হইব, এবং আমার নিজের দৃষ্টিতে আরও নীচ হইব; কিন্তু তুমি যে দাসীদের কথা কহিলে, তাহাদের কাছে সমাদৃত হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি নিজেকে এর চেয়ে আরও নীচু করব আর নিজের কাছে নিজে আরও ছোট হব। কিন্তু তুমি যে দাসীদের কথা বললে তারা আমাকে সম্মানের চোখে দেখবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি নিজেকে এর চেয়ে আরও নীচু করব আর নিজের কাছে নিজে আরও ছোট হব। কিন্তু তুমি যে বাঁদীদের কথা বললে তারা আমাকে সম্মানের চোখে দেখবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর চেয়েও নিজেকে আরও নীচে নামাব। তুমি আমাকে তুচ্ছ ভাবতে পার কিন্তু তুমি যে দাসীদের কথা বললে, তাদের কাছে আমার সম্মান এতে আরও বেড়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এমন কাজও করব যা আরও বিড়ম্বনাদায়ক| হতে পারে তুমি আমায় সম্মান করবে না| কিন্তু যে মেয়েদের কথা তুমি বলছ, তারা আমার সম্পর্কে গর্বিত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এর থেকে আরও ছোট হব এবং আমার নিজের চোখে আরও নীচ হব; কিন্তু তুমি যে দাসীদের কথা বললে, তাদের কাছে মহিমান্বিত হব৷”