2 Samuel 6:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা আল্লাহ্‌র সিন্দুক একটি নতুন ঘোড়ার গাড়িতে চড়িয়ে পাহাড়ে অবস্থিত অবীনাদবের বাড়ি থেকে বের করলেন, আর অবীনাদবের পুত্র উষ ও অহিয়ো সেই নতুন ঘোড়ার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি নতুন একটি গাড়িতে তুলে দিলেন এবং সেটি পাহাড়ের উপর অবস্থিত গিবিয়ায় অবীনাদবের বাড়ি থেকে নিয়ে এলেন। অবীনাদবের দুই ছেলে উষ ও অহিয়ো সেই নতুন গাড়িটি চালাচ্ছিল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা ঈশ্বরের সিন্দুক এক নূতন শকটে চড়াইয়া পাহাড়ে স্থিত অবীনাদবের বাটী হইতে বাহির করিলেন, আর অবীনাদবের পুত্র উষ ও অহিয়ো সেই নূতন শকট চালাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা ঈশ্বরের সিন্দুক এক নূতন শকটে চড়াইয়া পাহাড়ে স্থিত অবীনাদবের বাটী হইতে বাহির করিলেন, আর অবীনাদবের পুত্র উষঃ ও অহিয়ো সেই নূতন শকট চালাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের সেই সিন্দুকটি তারা পাহাড়ের উপরে অবীনাদবের ঘর থেকে বের করে একটা নতুন গাড়ির উপরে বসাল। উষ ও অহিয়ো নামে অবীনাদবের দুই ছেলে হেঁটে হেঁটে সেই নতুন গাড়িটাকে নিয়ে যাচ্ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌র সেই সিন্দুকটি তারা পাহাড়ের উপরে অবীনাদবের ঘর থেকে বের করে একটা নতুন গাড়ির উপরে বসাল। উষ ও অহিয়ো নামে অবীনাদবের দুই ছেলে হেঁটে হেঁটে সেই নতুন গাড়িটাকে নিয়ে যাচ্ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাহাড়ের উপরে অবীনাদবের বাড়ি থেকে তাঁরা চুক্তিসিন্দুকটি একটি নতুন গাড়িতে চড়িয়ে বাইরে নিয়ে এলেন। অবীনাদবের দুই ছেলে উজজাহ্ ও অহিয় নতুন গাড়িটাকে চালিয়ে নিয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদের লোকরা পবিত্র সিন্দুকটিকে পাহাড়ের উপরিস্থিত অবীনাদবের বাড়ী থেকে বার করে নিয়ে এল| ঈশ্বরের পবিত্র সিন্দুকটিকে তারা একটি নতুন শকটে রাখল| অবীনাদবের দুই পুত্র উষ এবং অহিয়ো সেই শকট চালিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা ঈশ্বরের সিন্দুক এক নতুন গরুর গাড়িতে পাহাড়ে অবস্থিত অবীনাদবের বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, আর অবীনাদবের ছেলে উষ ও অহিয়ো সেই নতুন গরুর গাড়ি চালাল৷