2 Samuel 6:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা পাহাড়ে অবস্থিত অবীনাদবের বাড়ি থেকে আল্লাহ্র সিন্দুকসহ ঘোড়ার গাড়ি বের করে আনলো; এবং অহিয়ো সিন্দুকটির আগে আগে চলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি সেটির উপর রাখা ছিল, এবং গিবিয়ায় বসবাসকারী অবীনাদবের ছেলে অহিয়ো সেটির আগে আগে হাঁটছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা পাহাড়ে স্থিত অবীনাদবের বাটী হইতে ঈশ্বরের সিন্দুকসহ শকট বাহির করিয়া আনিল; এবং অহিয়ো সিন্দুকটীর অগ্রে অগ্রে চলিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা পাহাড়ে স্থিত অবীনাদবের বাটী হইতে ঈশ্বরের সিন্দুকসহ শকট বাহির করিয়া আনিল; এবং অহিয়ো সিন্দুকটির অগ্রে অগ্রে চলিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাড়িটার উপরে ছিল ঈশ্বরের সেই সিন্দুক আর অহিয়ো তার আগে আগে হাঁটছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাড়িটার উপরে ছিল আল্লাহ্র সেই সিন্দুক আর অহিয়ো তার আগে আগে হাঁটছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অহিয় চলল গাড়ির আগে আগে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই ভাবে তারা পবিত্র সিন্দুক পাহাড়ের ওপরে অবীনাদবের বাড়ী থেকে বার করে নিয়ে এসেছিল| উষ পবিত্র সিন্দুকের সঙ্গে সেই শকটে ছিল এবং অহিয়ো পবিত্র সিন্দুকের সামনে সামনে হাঁটছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা পাহাড়ে অবস্থিত অবীনাদবের বাড়ি থেকে ঈশ্বরের সিন্দুকসহ গরুর গাড়ি বের করে আনল এবং অহিয়ো সিন্দুকটার আগে আগে চলল৷