2 Samuel 6:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ ও ইসরাইলের সমস্ত কুল মাবুদের সম্মুখে দেবদারু কাঠের তৈরি সমস্ত রকম বাদ্যযন্ত্র এবং বীণা, নেবল, তম্বুরা, ঝুমঝুমি ও করতাল বাজাচ্ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ ও সমস্ত ইস্রায়েল সদাপ্রভুর সামনে গান গেয়ে ও বীণা, খঞ্জনি, তবলা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দ প্রকাশ করছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ ও ইস্রায়েলের সমস্ত কুল সদাপ্রভুর সম্মুখে দেবদারু কাষ্ঠ-নির্ম্মিত সর্ব্ব প্রকার বাদ্য-যন্ত্র, এবং বীণা, নেবল, তবল, জয়শৃঙ্গ ও করতাল বাজাইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ ও ইস্রায়েলের সমস্ত কুল সদাপ্রভুর সম্মুখে দেবদারু কাষ্ঠনির্মিত সর্বপ্রকার বাদ্যযন্ত্র এবং বীণা, নেবল, তবল, জয়শৃঙ্গ ও করতাল বাজাইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ ও ইস্রায়েল জাতির সমস্ত লোক সদাপ্রভুর সামনে দেবদারু কাঠের তৈরী সব বাজনা আর সুরবাহার, বীণা, খঞ্জনী, ঝুম্ঝুমি ও করতাল বাজিয়ে আনন্দ করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ ও ইসরাইল জাতির সমস্ত লোক মাবুদের সামনে দেবদারু কাঠের তৈরী সব বাজনা আর সুরবাহার, বীণা, খঞ্জনী, ঝুম্ঝুমি ও করতাল বাজিয়ে আনন্দ করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ এবং মস্ত ইসরায়েলী প্রজা মনপ্রাণ ঢেলে প্রভুর জয়গান করতে করতে নাচতে নাচতে সাথে সাথে চলতে লাগল। বীণা, তবলা, খঞ্জনী, তূরী ভেরী সব বাজাতে লাগল নাচ গানের তালে তালে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ এবং সব ইস্রায়েলীয়, প্রভুর সামনে নাচছিল এবং নানা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল| এদের মধ্যে বীণা, ঢাকঢোল, খঞ্জনী, ঝাঁঝ করতাল এবং দেবদারু কাঠের বাদ্যয়ন্ত্রাদি ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ ও ইস্রায়েলের সব বংশ সদাপ্রভুর সামনে দেবদারু কাঠের তৈরী সব রকমের বাদ্য-যন্ত্র এবং বীণা, নেবল, তবল, জয়শৃঙ্গ ও করতাল বাজালেন৷