2 Samuel 6:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন উষের প্রতি মাবুদের ক্রোধ প্রজ্বলিত হল ও তার হঠকারিতার দরুন আল্লাহ্ সেই স্থানে তাকে আঘাত করলেন; তাতে সে সেখানে আল্লাহ্র সিন্দুকের পাশে মারা গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উষের এই ভক্তিহীন আচরণ দেখে সদাপ্রভু তার উপর ক্রোধে জ্বলে উঠেছিলেন; তাই ঈশ্বর তাকে যন্ত্রণা করলেন, ও সে সেখানে ঈশ্বরের নিয়ম-সিন্দুকের পাশেই পড়ে মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন উষের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, ও তাহার হঠকারিতা প্রযুক্ত ঈশ্বর সেই স্থানে তাহাকে আঘাত করিলেন; তাহাতে সে তথায় ঈশ্বরের সিন্দুকের পার্শ্বে মরিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন উষের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, ও তাহার হঠকারিতা প্রযুক্ত ঈশ্বর সেই স্থানে তাহাকে আঘাত করিলেন; তাহাতে সে তথায় ঈশ্বরের সিন্দুকের পার্শ্বে মরিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উষের এই ভক্তিহীন কাজের জন্য তার উপর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠলেন। সেইজন্য সদাপ্রভু তাকে আঘাত করলেন, আর তাতে সে সদাপ্রভুর সিন্দুকের পাশে মরে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উষের এই ভয়হীন কাজের জন্য তার উপর মাবুদ রাগে জ্বলে উঠলেন। সেইজন্য মাবুদ তাকে আঘাত করলেন, আর তাতে সে মাবুদের সিন্দুকের পাশে মরে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু পরম ঈশ্বর প্রভু এতে উজজাহ্-এর উপর খুব রেগে গেলেন (কারণ তাঁর প্রতি অভক্তি প্রকাশ করা হয়েছে।) এই দোষের জন্য ঈশ্বর তাকে আঘাত করলেন। সে চুক্তি সিন্দুকের পাশে পড়ে মারা গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু উষের প্রতি ক্রুদ্ধ হলেন এবং তাকে হত্যা করলেন| উষ যখন পবিত্র সিন্দুক ছুঁয়েছিলো তখন সে পবিত্র সিন্দুকের প্রতি যথোচিত সম্মান দেখায় নি| ঈশ্বরের পবিত্র সিন্দুকের পাশে উষ মারা গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন উষের প্রতি সদাপ্রভু প্রচণ্ড রেগে গেলেন ও তার হঠকারিতার জন্য ঈশ্বর সেই জায়গায় তাকে আঘাত করলেন; তাতে সে সেখানে ঈশ্বরের সিন্দুকের পাশে মারা গেল৷