2 Samuel 6:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ উষকে আক্রমণ করায় দাউদ অসন্তুষ্ট হলেন। আর সেই স্থানের নাম পেরস-উষ (উষ-ভঙ্গ) রাখলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর ক্রোধ উষের উপর ফেটে পড়তে দেখে দাউদ তখন ক্রুদ্ধ হলেন, এবং আজও পর্যন্ত সেই স্থানটিকে পেরস-উষ বলে ডাকা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু উষকে আক্রমণ করায় দায়ূদ অসন্তুষ্ট হইলেন, আর সেই স্থানের নাম পেরস-উষ [উষ-ভঙ্গ] রাখিলেন; অদ্যাপি সেই নাম চলিত আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু উষকে আক্রমণ করায় দায়ূদ অসন্তুষ্ট হইলেন, আর সেই স্থানের নাম পেরস-উষ [উষ-ভঙ্গ] রাখিলেন; অদ্যাপি সেই নাম চলিত আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উষের উপর সদাপ্রভুর এই ক্রোধ দেখে দায়ূদ অসন্তুষ্ট হলেন। আজও সেই জায়গাটাকে বলা হয় পেরস-উষ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উষের উপর মাবুদের এই রাগ দেখে দাউদ অসন্তুষ্ট হলেন। আজও সেই জায়গাটাকে বলা হয় পেরস-উষ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এইভাবে পরম ঈশ্বর প্রভু ক্রুদ্ধ হয়ে উজজাহকে শাস্তি দিলেন বলে দাউদ খুব অসন্তুষ্ট হলেন। তাই তিনি জায়গারটার নাম রাখলেন পেরস উজজাহ্। (উজজার দণ্ড)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু উষকে মেরে ফেলেছিলেন বলে দায়ুদ ক্রুদ্ধ হয়েছিলেন| দায়ুদ সেই জায়গার নাম রাখলেন “পেরস উষ|” সেই জায়গাকে আজও পেরস উষ বলা হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু উষকে আক্রমণ করায় দায়ূদ অসন্তুষ্ট হলেন, আর সেই জায়গার নাম পেরস-উষ [উষ-ভাঙ্গা] রাখলেন; আজ পর্যন্ত সেই নাম প্রচলিত আছে৷