2 Samuel 6:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজ পর্যন্ত সেই নাম প্রচলিত আছে। আর দাউদ সেদিন মাবুদকে ভয় পেয়ে বললেন, মাবুদের সিন্দুক কিভাবে আমার কাছে আসবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেদিন দাউদ সদাপ্রভুকে ভয় পেয়ে বললেন, “সদাপ্রভুর নিয়ম-সিন্দুকটি তবে কীভাবে আমার কাছে আসবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ সেই দিন সদাপ্রভু হইতে ভীত হইয়া কহিলেন, সদাপ্রভুর সিন্দুক কি প্রকারে আমার নিকটে আসিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ সেই দিন সদাপ্রভু হইতে ভীত হইয়া কহিলেন, সদাপ্রভুর সিন্দুক কি প্রকারে আমার নিকটে আসিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সেই দিন সদাপ্রভুকে খুব ভয় করলেন। তিনি বললেন, “সদাপ্রভুর সিন্দুকটি তবে কি করে আমার কাছে আনা যাবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সেই দিন মাবুদকে খুব ভয় করলেন। তিনি বললেন, “মাবুদের সিন্দুকটি তবে কি করে আমার কাছে আনা যাবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর দাউদের মনে পরম ঈশ্বর প্রভুর সম্পর্কে ভয় জাগল। তিনি ভাবতে লাগলেন এখন কি করে প্রভুর এই চুক্তিসিন্দুক আমি এনে রাখব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ সেইদিন প্রভুকে ভীষণ ভয় পেয়েছিলেন| দায়ুদ বললেন, “এখন আমি কি করে ঈশ্বরের পবিত্র সিন্দুক এখানে নিয়ে আসব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ সেই দিন সদাপ্রভুর থেকে ভয় পেয়ে বললেন, “সদাপ্রভুর সিন্দুক কি করে আমার কাছে আসবে?”