2 Samuel 7:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্‌ যখন তাঁর বাড়িতে বাস করতে লাগলেন এবং মাবুদ চারদিকের সমস্ত দুশমন থেকে তাঁকে বিশ্রাম দিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই তাঁর প্রাসাদে স্থির হয়ে বসার ও সদাপ্রভু তাঁকে তাঁর চারপাশের সব শত্রুর দিক থেকে বিশ্রাম দেওয়ার পর,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা যখন আপন গৃহে বাস করিতে লাগিলেন, এবং সদাপ্রভু চারিদিকের সমস্ত শত্রু হইতে তাঁহাকে বিশ্রাম দিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা যখন আপন গৃহে বাস করিতে লাগিলেন, এবং সদাপ্রভু চারিদিকের সমস্ত শত্রু হইতে তাঁহাকে বিশ্রাম দিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর রাজা রাজবাড়ীতে থাকতে লাগলেন আর সদাপ্রভু তাঁর চারপাশের শত্রুদের হাত থেকে তাঁকে রেহাই দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বাদশাহ্‌ দাউদ রাজবাড়ীতে থাকতে লাগলেন আর মাবুদ তাঁর চারপাশের শত্রুদের হাত থেকে তাঁকে রেহাই দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদ এবার নির্বিঘ্নে দৃঢ় হাতে রাজ্য শাসন করতে লাগলেন। প্রভু পরমেশ্বর তাঁকে শত্রুদের হাত থেকে নিরাপদে রাখলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ নতুন প্রাসাদে স্থানান্তরিত হবার পর, প্রভু তাঁকে তাঁর সব শত্রুর থেকে মুক্তি দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা যখন নিজের ঘরে বাস করতে লাগলেন এবং সদাপ্রভু চারিদিকের সব শত্রুর থেকে তাঁকে বিশ্রাম দিলেন,