2 Samuel 7:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার লোক ইসরাইলের জন্য একটি স্থান নির্ধারণ করবো ও তাদের রোপণ করবো; যেন তাদের সেই স্থানে তারা বাস করে এবং আর বিচলিত না হয়। দুর্বৃত্তরা তাদের আর দুঃখ দেবে না, যেমন আগে দিত,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রজা ইস্রায়েলের জন্য আমি এক স্থান জোগাব ও তাদের সেখানে বসতি করে দেব, যেন তারা তাদের নিজস্ব ঘরবাড়ি পায় ও আর কখনও যেন তাদের উপদ্রুত হতে না হয়। দুষ্ট লোকজন আর কখনও তাদের অত্যাচার করবে না, যেমনটি তারা শুরু করল
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি আপন প্রজা ইস্রায়েলের জন্য একটী স্থান নিরূপণ করিব ও তাহাদিগকে রোপণ করিব; যেন আপনাদের সেই স্থানে তাহারা বাস করে, এবং আর বিচলিত না হয়। দুষ্ট লোকেরা তাহাদিগকে আর দুঃখ দিবে না, যেমন পূর্ব্বে দিত,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি আপন প্রজা ইস্রায়েলের জন্য একটি স্থান নিরূপণ করিব ও তাহাদিগকে রোপণ করিব; যেন আপনাদের সেই স্থানে তাহারা বাস করে, এবং আর বিচলিত না হয়। দুষ্ট লোকেরা তাহাদিগকে আর দুঃখ দিবে না, যেমন পূর্বে দিত,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোক ইস্রায়েলীয়দের জন্য আমি একটা জায়গা ঠিক করে সেখানেই গাছের মত তাদের লাগিয়ে দেব, যাতে তারা নিজেদের জায়গায় শান্তিতে বাস করতে পারে এবং আমার লোক ইস্রায়েলীয়দের উপর শাসনকর্তা নিযুক্ত করবার পর থেকে দুষ্ট লোকেরা তাদের উপর যে অত্যাচার করে আসছে তারা যেন আর তা করতে না পারে। আমি সমস্ত শত্রুর হাত থেকে তোমাকে রেহাই দেব। “‘আমি সদাপ্রভু আরও বলছি যে, আমি নিজেই তোমার বংশকে গড়ে তুলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বান্দা বনি-ইসরাইলদের জন্য আমি একটা জায়গা ঠিক করে সেখানেই গাছের মত তাদের লাগিয়ে দেব, যাতে তারা নিজেদের জায়গায় শান্তিতে বাস করতে পারে এবং আমার বান্দা বনি-ইসরাইলদের উপর শাসনকর্তা নিযুক্ত করবার পর থেকে দুষ্ট লোকেরা তাদের উপর যে জুলুম করে আসছে তারা যেন আর তা করতে না পারে। আমি সমস্ত শত্রুর হাত থেকে তোমাকে রেহাই দেব। “ ‘আমি মাবুদ আরও বলছি যে, আমি নিজেই তোমার বংশকে গড়ে তুলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উপরন্তু আমি আমার প্রজা ইসরায়েলের বসবাসের জন্য একটি দেশ মনোনীত করেছি। সেখানে তাদের প্রতিষ্ঠিত করব। তারা তাদের নিজের দেশে বাস করবে। সেখান থেকে তাদের আর কোনদিন কোথাও যেতে হবে না। কিম্বা আর কোন দুষ্ট দুরাচারী তাদের উপর আগের মত অত্যাচার করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আমার লোক ইস্রায়েলীয়দের জন্য একটা জায়গা বেছে নিয়েছি| আমি ইস্রায়েলীয়দের প্রতিষ্ঠিত করেছি-আমি তাদের থাকার জন্য একটি জায়গা দিয়েছি| আমি সেরকম করেছি যাতে এক জায়গা থেকে আর এক জায়গায় তাদের ঘুরতে না হয়| অতীতে ইস্রায়েলীয়দের পথ দেখানোর জন্য আমি বিচারকদের পাঠিয়েছিলাম| কিন্তু মন্দ লোকরা তাদের বেশ অসুবিধায় ফেলেছিল| এখন আর তা হবে না| আমি তোমার সব শত্রু থেকে তোমাকে শান্তি দিলাম| আমি শপথ করছি, তোমার পরিবারকে আমি রাজার পরিবারে পরিণত করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি নিজের প্রজা ইস্রায়েলের জন্য একটি জায়গা নির্বাচন করব ও তাদেরকে রোপণ করব; যেন নিজেদের সেই জায়গায় তারা বসবাস করে এবং আর বিচলিত না হয়৷ দুষ্ট লোকেরা তাদেরকে আর দুঃখ দেবে না, যেমন আগে দিত