2 Samuel 7:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তার পিতা হব ও সে আমার পুত্র হবে; সে অপরাধ করলে মানুষ যেভাবে দণ্ড ভোগ করে তেমনি আমি দণ্ড দেব ও মানুষের সন্তানদের প্রহার দ্বারা তাকে শাস্তি দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার বাবা হব, ও সে আমার ছেলে হবে। সে যখন ভুলচুক করবে, আমি তখন তাকে লোকজনের চালানো ছড়ি দিয়ে, মানুষের হাতে ধরা চাবুক দিয়ে শাস্তি দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহার পিতা হইব, ও সে আমার পুত্র হইবে; সে অপরাধ করিলে আমি মনুষ্যগণের দণ্ড ও মনুষ্য-সন্তানদের প্রহার দ্বারা তাহাকে শাস্তি দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহার পিতা হইব, ও সে আমার পুত্র হইবে; সে অপরাধ করিলে আমি মনুষ্যগণের দণ্ড ও মনুষ্য সন্তানদের প্রহার দ্বারা তাহাকে শাস্তি দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি হব তার পিতা আর সে হবে আমার পুত্র। যখন সে অন্যায় করবে তখন অন্য মানুষ যেমন শাস্তি পায় তেমনিভাবেই আমি তাকে শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি হব তার পিতা আর সে হবে আমার পুত্র। যখন সে অন্যায় করবে তখন অন্য মানুষ যেমন শাস্তি পায় তেমনিভাবেই আমি তাকে শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তার পিতা হব এবং সে হবে আমার পুত্র। সে অপরাধ করলে, পিতা যেমন পুত্রকে দণ্ড দেয় তেমনি আমিও তাকে দণ্ড দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে আমার পুত্র এবং আমি তার পিতা হব| যখন সে পাপ করবে আমি অন্য লোকর মাধ্যমে তাকে শাস্তি দেব| তারা আমার চাবুক হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার বাবা হব ও সে আমার ছেলে হবে; সে অপরাধ করলে আমি লোকেদের শাস্তি ও মানব-সন্তানদের বেত দিয়ে আঘাত করে তাকে শাস্তি দেব৷