2 Samuel 7:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি তোমার সম্মুখ থেকে যাকে দূর করলাম, সেই তালুত থেকে আমি যেমন আমার অটল মহব্বত প্রত্যাহার করলাম, তেমনি আমার অটল মহব্বত তার কাছ থেকে দূরে যাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমার প্রেম কখনও তার উপর থেকে সরে যাবে না, যেভাবে আমি সেই শৌলের কাছ থেকে তা সরিয়ে নিয়েছিলাম, যাকে আমি তোমার সামনে থেকে উৎখাত করলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি তোমার সম্মুখ হইতে যাহাকে দূর করিলাম, সেই শৌল হইতে আমি যেমন আপন দয়া অপসারণ করিলাম, তেমনি আমার দয়া তাহা হইতে দূরে যাইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি তোমার সম্মুখ হইতে যাহাকে দূর করিলাম, সেই শৌল হইতে আমি যেমন আপন দয়া অপসারণ করিলাম, তেমনি আমার দয়া তাহা হইতে দূরে যাইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমার ভালবাসা আমি কখনও তার উপর থেকে তুলে নেব না, যেমন করে আমি শৌলের উপর থেকে তুলে নিয়েছিলাম আর তোমার পথ থেকে তাকে সরিয়ে দিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমার মহব্বত আমি কখনও তার উপর থেকে তুলে নেব না, যেমন করে আমি তালুতের উপর থেকে তুলে নিয়েছিলাম আর তোমার পথ থেকে তাকে সরিয়ে দিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাকে রাজা করার জন্য শৌলের উপর থেকে আমার কৃপা যেমন ফিরিয়ে নিয়েছিলাম তেমনি তার উপর থেকে আমার কৃপা কখনও ফিরিয়ে নেব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু সে আমার ভালবাসা থেকে বঞ্চিত হবে না| আমি তার প্রতি সর্বদা দয়াময় থাকব| শৌলের থেকে আমি আমার প্রেম ও দয়া তুলে নিয়েছি| যখন আমি তোমার দিকে ফিরলাম, তখন আমি শৌলকে দূরে সরিয়ে দিয়েছি| তোমার পরিবারের প্রতি আমি তা করবো না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি তোমার সামনে থেকে যাকে দূর করলাম, সেই শৌল থেকে আমি যেমন নিজের দয়া সরিয়ে নিলাম, তেমনি আমার দয়া তার থেকে দূরে যাবে না৷