2 Samuel 7:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ দাউদ ভিতরে গিয়ে মাবুদের সম্মুখে বসলেন, আর বললেন, হে সার্বভৌম মাবুদ, আমি কে, আমার কুলই বা কি যে, তুমি আমাকে এই পর্যন্ত এনেছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে রাজা দাউদ ভিতরে সদাপ্রভুর সামনে গিয়ে বসেছিলেন, ও বললেন: “হে সার্বভৌম সদাপ্রভু, আমি কে, আর আমার পরিবারই বা কী, যে তুমি আমাকে এত দূর নিয়ে এসেছ?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন দায়ূদ রাজা ভিতরে গিয়া সদাপ্রভুর সম্মুখে বসিলেন, আর কহিলেন, হে প্রভু সদাপ্রভু, আমি কে, আমার কুলই বা কি যে, তুমি আমাকে এ পর্য্যন্ত আনিয়াছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন দায়ূদ রাজা ভিতরে গিয়া সদাপ্রভুর সম্মুখে বসিলেন, আর কহিলেন, হে প্রভু সদাপ্রভু, আমি কে, আমার কুলই বা কি যে, তুমি আমাকে এই পর্যন্ত আনিয়াছ?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব কথা শুনে রাজা দায়ূদ তাম্বুর ভিতরে গেলেন এবং সদাপ্রভুর সামনে বসে বললেন, “হে প্রভু সদাপ্রভু, আমিই বা কি আর আমার বংশই বা কি যে, তুমি আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব কথা শুনে বাদশাহ্‌ দাউদ তাম্বুর ভিতরে গেলেন এবং মাবুদের সামনে বসে বললেন, “হে আল্লাহ্‌ মালিক, আমিই বা কি আর আমার বংশই বা কি যে, তুমি আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদ আবাস-তাম্বুর ভেতরে গিয়ে প্রভু পরমেশ্বরের সামনে নতজানু হলেন। বললেন, হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর! কে আমি? কী এমন আমার বংশ মর্যাদা যে আমায় তুমি এই পর্যায়ে তুলে এনেছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন দায়ুদ প্রভুর সামনে গিয়ে বসলেন এবং বললেন, “প্রভু আমার মনিব, কেন আমি আপনার কাছে এত গুরুত্বপূর্ণ? কেনই বা আমার পরিবার এত গুরুত্বপূর্ণ? কেন আপনি আমাকে এত গুরুত্বপূর্ণ করলেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন দায়ূদ রাজা ভিতরে গিয়ে সদাপ্রভুর সামনে বসলেন, আর বললেন, “হে প্রভু সদাপ্রভু, আমি কে, আমার বংশই বা কি যে, তুমি আমাকে এ পর্যন্ত এনেছ?