2 Samuel 7:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হে সার্বভৌম মাবুদ, তোমার দৃষ্টিতে এও ক্ষুদ্র বিষয় হল; তুমি তোমার গোলামের কুলের বিষয়েও সুদীর্ঘ কালের উদ্দেশে কথা বললে; হে সার্বভৌম মাবুদ, এই কি মানুষের নিয়ম?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর বুঝি এও তোমার দৃষ্টিতে যথেষ্ট বলে বিবেচিত হয়নি, হে সার্বভৌম সদাপ্রভু, যে তুমি তোমার দাসের বংশের ভবিষ্যতের বিষয়েও বলে দিয়েছ—আর হে সার্বভৌম সদাপ্রভু, এই বিধানটি কি নিছক মানুষের জন্য!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হে প্রভু সদাপ্রভু, তোমার দৃষ্টিতে ইহাও ক্ষুদ্র বিষয় হইল; তুমি আপন দাসের কুলের বিষয়েও সুদীর্ঘ কালের উদ্দেশে কথা কহিলে; হে প্রভু সদাপ্রভু, এ কি মনুষ্যের নিয়ম?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হে প্রভু সদাপ্রভু, তোমার দৃষ্টিতে ইহাও ক্ষুদ্র বিষয় হইল; তুমি আপন দাসের কুলের বিষয়েও সুদীর্ঘ কালের উদ্দেশে কথা কহিলে; হে প্রভু সদাপ্রভু, এ কি মনুষ্যের নিয়ম?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর হে প্রভু সদাপ্রভু, এও তোমার চোখে যথেষ্ট হয় নি; এর সংগে তোমার দাসের বংশের ভবিষ্যতের কথাও তুমি বলেছ। হে প্রভু সদাপ্রভু, এটাই যেন মানুষের জন্য তোমার ব্যবস্থা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর হে আল্লাহ্‌ মালিক, এও তোমার চোখে যথেষ্ট হয় নি; এর সংগে তোমার গোলামের বংশের ভবিষ্যতের কথাও তুমি বলেছ। হে আল্লাহ্‌ মালিক, এটাই যেন মানুষের জন্য তোমার ব্যবস্থা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এত করেও তবু তোমার তৃপ্তি হয় নি হে প্রভু পরমেশ্বর, আগামীদিনে তোমার দাসের বংশকে আরও মহত্তর মর্যাদা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছ! এ কী মানুষের কাজ, হে প্রভু পরমেশ্বর?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আপনার দাস ছাড়া কিছুই নই| আপনি আমার প্রতি সদয় ছিলেন| কিন্তু আমার ভবিষ্যৎ পরিবারের সম্পর্কেও আপনি এই দয়ার কথাগুলি বলেছেন| প্রভু আমার প্রভু, এটাতো মানুষের বিধি নয়, তাই নয় কি?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হে প্রভু সদাপ্রভু, তোমার চোখে এটাও ছোট বিষয় হল; তুমি নিজের দাসের বংশের বিষয়েও ভবিষ্যতের জন্য কথা বললে; হে প্রভু সদাপ্রভু, এটা কি মানুষের নিয়ম?