2 Samuel 7:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বাদশাহ্‌ নাথন নবীকে বললেন, দেখুন, আমি এরস কাঠের বাড়িতে বাস করছি, কিন্তু আল্লাহ্‌র সিন্দুক পর্দার মধ্যে বাস করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ভাববাদী নাথনকে বললেন, “দেখুন, আমি তো দেবদারু কাঠে তৈরি বাড়িতে বসবাস করছি, অথচ ঈশ্বরের নিয়ম-সিন্দুকটি তাঁবুতেই রাখা আছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন রাজা নাথন ভাববাদীকে কহিলেন, দেখুন, আমি এরস কাষ্ঠের গৃহে বাস করিতেছি, কিন্তু ঈশ্বরের সিন্দুক যবনিকার মধ্যে বাস করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন রাজা নাথন ভাববাদীকে কহিলেন, দেখুন, আমি এরস কাষ্ঠের গৃহে বাস করিতেছি, কিন্তু ঈশ্বরের সিন্দুক যবনিকার মধ্যে বাস করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তখন একদিন নবী নাথনকে বললেন, “দেখুন, আমি বাস করছি এরস কাঠের ঘরে আর ঈশ্বরের সিন্দুকটি রয়েছে তাম্বুতে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ তখন একদিন নবী নাথনকে বললেন, “দেখুন, আমি বাস করছি এরস কাঠের ঘরে আর আল্লাহ্‌র সিন্দুকটি রয়েছে তাম্বুতে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন রাজা নবী নাথানকে বললেন, আমি এখানে দেবদারু কাঠের তৈরী প্রাসাদে বাস করছি আর ঈশ্বরের সিন্দুক কি না রাখা হয়েছে তাম্বুর মধ্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা দায়ুদ ভাববাদী নাথনকে বললেন, “দেখুন, আমি কাঠের একটা সুদৃশ্য ঘরে বাস করি, আর ঈশ্বরের পবিত্র সিন্দুক একটা তাঁবুর মধ্যে পড়ে রয়েছে| আমরা পবিত্র সিন্দুকটির জন্য একটা সুন্দর মন্দির নির্মাণ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন রাজা নাথন ভাববাদীকে বললেন, “দেখুন, আমি এরস কাঠের ঘরে বাস করছি, কিন্তু ঈশ্বরের সিন্দুক যবনিকার মধ্যে বাস করছে৷”