2 Samuel 7:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার কালামের অনুরোধে ও নিজের হৃদয়ানুসারে এ সব মহৎ কাজ সাধন করে তোমার গোলামকে জানিয়েছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার বাক্যের খাতিরে ও তোমার ইচ্ছানুসারে, তুমি এই মহৎ কাজটি করেছ ও তোমার দাসকে তা জানিয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন বাক্যের অনুরোধে ও নিজ হৃদয়ানুসারে এই সমস্ত মহৎকার্য্য সাধন করিয়া আপন দাসকে জ্ঞাত করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন বাক্যের অনুরোধে ও নিজ হৃদয়ানুসারে এই সমস্ত মহৎ কার্য সাধন করিয়া আপন দাসকে জ্ঞাত করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার কথার জন্য ও তোমার ইচ্ছা অনুসারে এই মহৎ কাজ তুমি করেছ আর তোমার দাসকে তা জানিয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার কথার জন্য ও তোমার ইচ্ছা অনুসারে এই মহৎ কাজ তুমি করেছ আর তোমার গোলামকে তা জানিয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি প্রতিশ্রুতি রক্ষার তাগিদে স্বেচ্ছায় এই সমস্ত মহান কাজ করেছ, চেয়েছ তোমার মহিমার কথা জানাতে, চেয়েছ আমায় শিক্ষা দিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব বিস্ময়কর জিনিস আপনি করবেন কারণ আপনি বলেছেন আপনি তা করবেন, কারণ আপনি তা করতে চান| এবং আপনি স্থির করেছেন এই সব বিষয় আপনি আমাকে জানাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার কথার অনুরোধে ও তোমার হৃদয় অনুসারে এই সমস্ত মহান কাজ সম্পন্ন করে নিজের দাসকে জানিয়েছ৷