2 Samuel 7:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে সার্বভৌম মাবুদ, তুমি মহান; কারণ তোমার মত কেউই নেই ও তুমি ছাড়া আর কোন আল্লাহ্‌ নেই; আমরা আমাদের কানে যা যা শুনেছি, সেই অনুসারে এই জানি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে সার্বভৌম সদাপ্রভু, তুমি কতই না মহান! তোমার মতো আর কেউ নেই, এবং তুমি ছাড়া ঈশ্বর আর কেউ নেই, যেমনটি আমরা নিজের কানেই শুনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান্‌; কারণ তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কোন ঈশ্বর নাই; আমরা স্বকর্ণে যাহা যাহা শুনিয়াছি, তদনুসারে ইহা জানি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান; কারণ তোমার তুল্য কেহই নাই, ও তুমি ব্যতীত কোন ঈশ্বর নাই; আমরা স্বকর্ণে যাহা যাহা শুনিয়াছি, তদনুসারে ইহা জানি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু ঈশ্বর, তুমি কত মহান! তোমার মত আর কেউ নেই এবং তুমি ছাড়া অন্য কোন ঈশ্বর নেই; সেই কথা আমরা নিজেদের কানেই শুনেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌ মাবুদ, তুমি কত মহান! তোমার মত আর কেউ নেই এবং তুমি ছাড়া অন্য কোন মাবুদ নেই; সেই কথা আমরা নিজেদের কানেই শুনেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কত মহান তুমি হে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর! তোমার মত কেউ নাই, তুমিই একমাত্র অদ্বিতীয় ঈশ্বর, আর কোন ঈশ্বর নাই, এ কথা আমি সুনিশ্চিত জানি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার প্রভু এইসব কারণে আপনি এত মহান! আপনার মত আর কেউ নেই| আপনি ছাড়া আর কোন ঈশ্বর নেই| আমরা তা জানি কারণ যে সব কাজ আপনি করেছেন, তা আমরা নিজেরাই শুনেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, হে সদাপ্রভু ঈশ্বর, তুমি মহান; কারণ তোমার মত কেউ নেই ও তুমি ছাড়া কোন ঈশ্বর নেই; আমার নিজের কানে যা যা শুনেছি, সেই অনুযায়ী এটা জানি৷