2 Samuel 7:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়ার মধ্যে কোন্ জাতি তোমার লোক ইসরাইলের মত? আল্লাহ্ তাকে তাঁর লোক করার জন্য এবং তাঁর নাম প্রতিষ্ঠিত করার জন্য মুক্ত করতে গিয়েছিলেন, তুমি আমাদের পক্ষে মহৎ মহৎ কাজ ও তোমার দেশের পক্ষে ভয়ঙ্কর কাজ তোমার লোকদের সম্মুখে সাধন করেছিলে, তাদেরকে তুমি মিসর, জাতিদের ও দেবতাদের হাত থেকে মুক্ত করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রজা ইস্রায়েলের মতো আর কে আছে—পৃথিবীতে বিরাজমান একমাত্র জাতি, যাদের তাঁর নিজস্ব প্রজা করার জন্য ঈশ্বর স্বয়ং তাদের মুক্ত করতে গেলেন, ও নিজের জন্য এক নাম প্রতিষ্ঠিত করার জন্য, তথা তোমার প্রজাদের সামনে থেকে বিভিন্ন জাতি ও তাদের দেবদেবীদের উৎখাত করার দ্বারা মহৎ ও বিস্ময়কর আশ্চর্য সব কাজ করে যাদের তুমি মিশর থেকে মুক্ত করলে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবীর মধ্যে কোন্ একটী জাতি তোমার প্রজা ইস্রায়েলের তুল্য? ঈশ্বর তাহাকে আপন প্রজা করিবার জন্য এবং আপন নাম প্রতিষ্ঠিত করিবার জন্য মুক্ত করিতে গিয়াছিলেন, তুমি আমাদের পক্ষে মহৎ মহৎ কার্য্য ও তোমার দেশের পক্ষে ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্য্য তোমার প্রজাদের সম্মুখে সাধন করিয়াছিলে, তাহাদিগকে তুমি মিসর, জাতিগণ ও দেবগণ হইতে মুক্ত করিয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবীর মধ্যে কোন্ একটি জাতি তোমার প্রজা ইস্রায়েলের তুল্য? ঈশ্বর তাহাকে আপন প্রজা করিবার জন্য এবং আপন নাম প্রতিষ্ঠিত করিবার জন্য মুক্ত করিতে গিয়াছিলেন, তুমি আমাদের পক্ষে মহৎ মহৎ কার্য ও তোমার দেশের পক্ষে ভয়ঙ্কর ভয়ঙ্কর কার্য তোমার প্রজাদের সম্মুখে সাধন করিয়াছিলে, তাহাদিগকে তুমি মিসর, জাতিগণ ও দেবগণ হইতে মুক্ত করিয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ইস্রায়েল জাতির মত পৃথিবীতে আর কোন্ জাতি আছে যাকে তুমি তোমার নিজের লোক করবার জন্য এবং নিজের গৌরব প্রকাশের জন্য মুক্ত করতে গিয়েছিলে? আর কোন্ জাতির সামনে তুমি নিজের উদ্দেশ্যে তোমার দেশের জন্য মহৎ ও ভয় জাগানো কাজ করেছ, যেমন তোমার লোকদের জন্য করেছ যাদের তুমি মিসর দেশ থেকে বিভিন্ন জাতি ও দেব-দেবতাদের হাত থেকে মুক্ত করেছ?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার ইসরাইল জাতির মত দুনিয়াতে আর কোন্ জাতি আছে যাকে তুমি তোমার নিজের বান্দা করবার জন্য এবং নিজের গৌরব প্রকাশের জন্য মুক্ত করতে গিয়েছিলে? আর কোন্ জাতির সামনে তুমি নিজের উদ্দেশ্যে তোমার দেশের জন্য মহৎ ও ভয় জাগানো কাজ করেছ, যেমন তোমার বান্দাদের জন্য করেছ যাদের তুমি মিসর দেশ থেকে বিভিন্ন জাতি ও দেব-দেবীদের হাত থেকে মুক্ত করেছ?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রজা ইসরায়েলের মত আর কোন জাতি আছে এ ভূমণ্ডলে, যাদের তুমি নিজের প্রজা করার জন্য উদ্ধার করে এনেছ দাসত্বের বন্ধন থেকে? যে মহান ও অত্যাশ্চার্য কাজ তুমি করেছ তাতে তোমার নাম ও মহিমা ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। যাদের তুমি নিজের প্রজা করার জন্য মিশর দেশ থেকে মুক্ত করে এনেছিলে, তাদের তোমার প্রতিশ্রুত দেশে নিয়ে যাবার সাথে সাথে সমস্ত জাতি ও তাদের দেবতাদের বিতাড়িত করেছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পৃথিবীতে আপনার লোক, ইস্রায়েলীয়দের মত অন্য কোন জাতি নেই| তারা বিশেষ লোক| তারা ক্রীতদাস ছিল| আপনি তাদের মিশর থেকে নিয়ে এসে মুক্ত করেছেন| আপনি তাদের আপনার সন্তান করে নিয়েছেন| আপনি ইস্রায়েলীয়দের জন্য অনেক বিস্ময়কর এবং মহৎ কাজ করেছেন| আপনার ভূখণ্ডের জন্য আপনি অনেক বিস্ময়কর কাজ করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর মধ্যে কোন একটি জাতি তোমার প্রজা ইস্রায়েলের মত? ঈশ্বর তাকে নিজের প্রজা করার জন্য এবং নিজের নাম প্রতিষ্ঠিত করার জন্য মুক্ত করতে গিয়েছিলেন, তুমি আমাদের পক্ষে মহান মহান কাজ ও তোমার দেশের হয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ তোমার প্রজাদের সামনে সম্পন্ন করেছিলে, তাদেরকে তুমি মিশর, জাতিদের ও দেবতাদের থেকে মুক্ত করেছিলে৷