2 Samuel 7:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন হে মাবুদ আল্লাহ্, তুমি তোমার গোলামের ও তার কুলের বিষয়ে যে কথা বলেছ, তা চিরকালের জন্য স্থির কর; যেমন বলেছ, সেই অনুসারে কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আর এখন, হে সদাপ্রভু ঈশ্বর, তোমার দাসের ও তার বংশের সম্বন্ধে তুমি যে প্রতিজ্ঞা করেছ, তা চিরকাল রক্ষা কোরো। তোমার প্রতিজ্ঞানুসারেই তা কোরো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আপন দাসের ও তাহার কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ, তাহা চিরকালের জন্য স্থির কর; যেমন বলিয়াছ, তদনুসারে কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন হে সদাপ্রভু ঈশ্বর, তুমি আপন দাসের ও তাহার কুলের বিষয়ে যে বাক্য বলিয়াছ, তাহা চিরকালের জন্য স্থির কর; যেমন বলিয়াছ, তদনুসারে কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন হে সদাপ্রভু ঈশ্বর, তোমার দাস ও তার বংশের বিষয়ে তুমি যে প্রতিজ্ঞা করেছ তা চিরকাল রক্ষা কর। তোমার প্রতিজ্ঞা অনুসারেই তা কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন হে আল্লাহ্ মাবুদ, তোমার গোলাম ও তার বংশের বিষয়ে তুমি যে ওয়াদা করেছ তা চিরকাল রক্ষা কর। তোমার ওয়াদা অনুসারেই তা কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমি তোমার দাস আমার সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছ, যে কথা বলেছ আমার বংশ সম্পর্কে, সেই কথামত তা তুমি পূর্ণ কর চিরকালের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“প্রভু ঈশ্বর, এখন আপনি আপনার দাস, আমার জন্য এবং আমার পরিবারের জন্য কিছু করার প্রতিজ্ঞা করেছেন| আপনি যা প্রতিজ্ঞা করেছেন এখন তা পালন করুন| আমার পরিবারকে চিরদিনের জন্য রাজপরিবার বানিয়ে দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন হে সদাপ্রভু ঈশ্বর, তুমি নিজের দাসের ও তার বংশের বিষয়ে যে বাক্য বলেছ, তা চিরকালের জন্য স্থির কর; যেমন বলেছ, সেই অনুসারে কর৷