2 Samuel 7:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নাম চিরকাল মহিমান্বিত হোক; লোকে বলুক, বাহিনীগণের মাবুদই ইসরাইলের আল্লাহ্‌; আর তোমার গোলাম দাউদের কুল তোমার সাক্ষাতে সুস্থির হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তোমার নাম চিরতরে মহৎ হয়। লোকজন বলুক, ‘সর্বশক্তিমান সদাপ্রভুই ইস্রায়েলের উপর ঈশ্বর হয়ে আছেন!’ আর তোমার দাস দাউদের বংশ তোমার দৃষ্টিতে সুস্থির হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার নাম চিরকাল মহিমান্বিত হউক; লোকে বলুক, বাহিনীগণের সদাপ্রভুই ইস্রায়েলের উপরে ঈশ্বর; আর তোমার দাস দায়ূদের কুল তোমার সাক্ষাতে সুস্থির হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার নাম চিরকাল মহিমান্বিত হউক; লোকে বলুক, বাহিনীগণের সদাপ্রভুই ইস্রায়েলের উপরে ঈশ্বর; আর তোমার দাস দায়ূদের কুল তোমার সাক্ষাতে সুস্থির হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে তোমার দাস দায়ূদের বংশ তোমার সামনে স্থির থাকবে এবং চিরকাল তোমার গৌরব হবে। তখন লোকে বলবে, ‘সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই ইস্রায়েলীয়দের ঈশ্বর।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে তোমার গোলাম দাউদের বংশ তোমার সামনে স্থির থাকবে এবং চিরকাল তোমার গৌরব হবে। তখন লোকে বলবে, ‘আল্লাহ্‌ রাব্বুল আলামীনই বনি-ইসরাইলদের মাবুদ।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার নাম মহিমান্বিত হোক, চিরদিন লোকে বলুক, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর ইসরায়েলের ঈশ্বর এবং তোমার এই দাসের বংশকে তুমি চিরদিন রক্ষা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আপনার নাম চিরদিনের জন্য সম্মানিত হবে| লোকরা বলবে, ‘সর্বশক্তিমান প্রভু ঈশ্বর ইস্রায়েল শাসন করেছেন| আপনার দাস দায়ুদের পরিবার আপনার সেবায় অব্যাহতভাবে শক্তিশালী থাকুক|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার নাম চিরকাল মহিমান্বিত হোক; লোকে বলুক, ‘বাহিনীগণের সদাপ্রভুই ইস্রায়েলের উপরে ঈশ্বর; আর তোমার দাস দায়ূদের বংশ তোমার সামনে প্রতিষ্ঠিত হবে৷’