2 Samuel 7:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বাহিনীগণের মাবুদ, ইসরাইলের আল্লাহ্, তুমিই তোমার গোলামের কাছে প্রকাশ করেছ, বলেছ, “আমি তোমার জন্য একটি কুল নির্মাণ করবো,” এই কারণ তোমার কাছে এই মুনাজাত করতে তোমার গোলামের মনে সাহস জন্মগ্রহণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে সর্বশক্তিমান সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমি এই বলে তোমার দাসের কাছে এটি প্রকাশ করে দিয়েছ, ‘আমি তোমার জন্য এক বংশ গড়ে তুলব।’ তাইতো তোমার দাস তোমার কাছে এই প্রার্থনাটি করতে সাহস পেয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমিই আপন দাসের কাছে প্রকাশ করিয়াছ, বলিয়াছ, ‘আমি তোমার জন্য এক কুল নির্ম্মাণ করিব,’ এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমিই আপন দাসের কাছে প্রকাশ করিয়াছ, বলিয়াছ, “আমি তোমার জন্য এক কুল নির্মাণ করিব,” এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস জন্মিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু, ইস্রায়েলীয়দের ঈশ্বর, তুমি তোমার দাসের কাছে এই বিষয় প্রকাশ করে বলেছ, ‘আমি তোমার জন্য একটা বংশ গড়ে তুলব।’ তাই তোমার কাছে এই প্রার্থনা করতে তোমার এই দাসের মনে সাহস হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে আল্লাহ্ রাব্বুল আলামীন, বনি-ইসরাইলদের মাবুদ, তুমি তোমার গোলামের কাছে এই বিষয় প্রকাশ করে বলেছ, ‘আমি তোমার জন্য একটা বংশ গড়ে তুলব।’ তাই তোমার কাছে এই মুনাজাত করতে তোমার এই গোলামের মনে সাহস হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সর্বাধিপতি প্রভু, ইসরায়েলের ঈশ্বর, তুমি তোমার দাস আমার কাছে প্রকাশ করেছ এ কথা, বলেছ, আমি তোমাকে রাজকুলপতি করব, তাই, আমি, তোমার দাস তোমার কাছে এই প্রার্থনা নিবেদন করতে সাহসী হয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে সর্বশক্তিমান প্রভু, ইস্রায়েলের ঈশ্বর, আপনি আমার কাছে অনেক কিছু প্রকাশ করেছেন| আপনি বলেছেন, ‘আমি তোমার পরিবারকে মহান করব|’ সেইজন্য আমি, আপনার দাস, আপনার কাছে এই প্রার্থনা জানাতে মনস্থির করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমিই নিজের দাসের কাছে প্রকাশ করেছ, বলেছ, ‘আমি তোমার জন্য এক বংশ তৈরী করব,’ এই কারণ তোমার কাছে এই প্রার্থনা করতে তোমার দাসের মনে সাহস জন্মালো৷