2 Samuel 7:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এখন, হে সার্বভৌম মাবুদ, তুমিই আল্লাহ্‌, তোমারই কালাম সত্য, আর তুমি তোমার গোলামের কাছে এই মঙ্গলযুক্ত ওয়াদা করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সার্বভৌম সদাপ্রভু, তুমিই ঈশ্বর! তোমার পবিত্র নিয়মটি নির্ভরযোগ্য, এবং তুমিই তোমার দাসের কাছে এইসব উত্তম বিষয়ের প্রতিজ্ঞা করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এখন, হে প্রভু সদাপ্রভু, তুমিই ঈশ্বর, তোমারই বাক্য সত্য, আর তুমি আপন দাসের কাছে এই মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এখন, হে প্রভু সদাপ্রভু, তুমিই ঈশ্বর, তোমারই বাক্য সত্য, আর তুমি আপন দাসের কাছে এই মঙ্গল প্রতিজ্ঞা করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে প্রভু সদাপ্রভু, তুমিই ঈশ্বর। তোমার কথা সত্য, আর এই মংগলের প্রতিজ্ঞা তুমিই তোমার দাসের কাছে করেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে আল্লাহ্‌ মালিক, তুমিই মাবুদ। তোমার কথা সত্য, আর এই উন্নতির ওয়াদা তুমিই তোমার গোলামের কাছে করেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু পরমেশ্বর, তুমিই সেই ঈশ্বর, তোমার কথা অভ্রান্ত, তুমি তোমার দাসের কাছে এই মহৎ প্রতিশ্রুতি দান করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমার সদাপ্রভু, আপনিই ঈশ্বর| আপনি যা বলেন তা আমি বিশ্বাস করি| আপনি এও বলেছেন যে এইসব ভালো জিনিসগুলি আপনার এই দাসের ক্ষেত্রে ফলপ্রসূ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এখন, হে প্রভু সদাপ্রভু, তুমিই ঈশ্বর, তোমার বাক্য সত্য, আর তুমি নিজের দাসের কাছে এই মঙ্গল শপথ করেছ৷