2 Samuel 7:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মেহেরবানী করে তোমার গোলামের কুলকে দোয়া কর; তা যেন তোমার সম্মুখে চিরকাল থাকে; কেননা হে সার্বভৌম মাবুদ, তুমি নিজেই এই কথা বলেছ; আর তোমার দোয়ায় এই গোলামের কুল চিরকাল দোয়াযুক্ত থাকুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তোমার দাসের বংশকে আশীর্বাদ করতে প্রীত হও, যেন তোমার দৃষ্টিতে তা চিরকাল টিকে থাকে; কারণ তুমিই, হে সার্বভৌম সদাপ্রভু, একথা বলেছ, ও তোমার আশীর্বাদেই তোমার দাসের বংশ চিরতরে আশীর্বাদযুক্ত হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব অনুগ্রহ করিয়া আপন দাসের কুলকে আশীর্ব্বাদ কর; তাহা যেন তোমার সম্মুখে চিরকাল থাকে; কেননা হে প্রভু সদাপ্রভু, তুমি আপনি ইহা বলিয়াছ; আর তোমার আশীর্ব্বাদে তোমার এই দাসের কুল চিরকাল আশীঃপ্রাপ্ত থাকুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব অনুগ্রহ করিয়া আপন দাসের কুলকে আশীর্বাদ কর; তাহা যেন তোমার সম্মুখে চিরকাল থাকে; কেননা হে প্রভু সদাপ্রভু, তুমি আপনি ইহা বলিয়াছ; আর তোমার আশীর্বাদে তোমার এই দাসের কুল চিরকাল আশীঃপ্রাপ্ত থাকুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন তুমি খুশী হয়ে তোমার দাসের বংশকে আশীর্বাদ কর যাতে সেই বংশ চিরকাল তোমার সামনে থাকে। হে প্রভু সদাপ্রভু, তুমি নিজেই সেই কথা বলেছ আর তোমার আশীর্বাদে তোমার এই দাসের বংশ চিরকাল আশীর্বাদযুক্ত থাকবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন তুমি খুশী হয়ে তোমার গোলামের বংশকে দোয়া কর যাতে সেই বংশ চিরকাল তোমার সামনে থাকে। হে আল্লাহ্‌ মালিক, তুমি নিজেই সেই কথা বলেছ আর তোমার দোয়ায় তোমার এই গোলামের বংশ চিরকাল দোয়াযুক্ত থাকবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তোমার কাছে নিবেদন, তোমার এই দাসের বংশকে চিরদিন কৃপা করো। কারণ, হে প্রভু পরমেশ্বর, তুমিই দিয়েছ এই প্রতিশ্রুতি, তোমার দাসের বংশধারা তোমার আশিসধন্য হয়ে বিরাজ করুক চিরকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমার পরিবারকে আশীর্বাদ করুন, তাদের আপনার সামনে এসে দাঁড়াতে দিন এবং চিরদিন আপনার সেবা করার সুযোগ করে দিন| প্রভু আমার, আপনি নিজের মুখেই এসব কথা বলেছেন| আপনি আমার পরিবারকে অনন্তকালীন শুভেচ্ছা দিয়ে আশীর্বাদ করেছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব দয়া করে তোমার দাসের বংশকে আশীর্বাদ কর, তা যেন তোমার সামনে চিরকাল থাকে৷ কারণ হে প্রভু সদাপ্রভু, তুমি নিজে এটা বলেছ; আর তোমার আশীর্বাদে তোমার এই দাসের বংশ চিরকাল আশীর্বাদপ্রাপ্ত থাকুক৷”