2 Samuel 7:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নাথন নবী বাদশাহ্কে বললেন, ভাল, যা কিছু আপনার মনে আছে তা-ই করুন; কেননা মাবুদ আপনার সহবর্তী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নাথন রাজাকে উত্তর দিলেন, “আপনার যা মনে হয়, আপনি তাই করুন, কারণ সদাপ্রভু আপনার সঙ্গেই আছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নাথন রাজাকে কহিলেন, ভাল, যাহা কিছু আপনার মনে আছে, তাহাই করুন; কেননা সদাপ্রভু আপনার সহবর্ত্তী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নাথন রাজাকে কহিলেন, ভাল, যাহা কিছু আপনার মনে আছে, তাহাই করুন; কেননা সদাপ্রভু আপনার সহবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে নাথন রাজাকে বললেন, “আপনার মনে যা আছে আপনি তা-ই করুন। সদাপ্রভু আপনার সংগে আছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে নাথন বাদশাহ্কে বললেন, “আপনার মনে যা আছে আপনি তা-ই করুন। মাবুদ আপনার সংগে আছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নাথান রাজাকে বললেন, আপনার মন যা চায় তাই করুন, কারণ প্রভু পরমেশ্বর আপনার সহায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নাথন রাজা দায়ুদকে বললেন, “আপনার যেমন মনে হয় তেমন করুন| প্রভু সর্বদা আপনার সঙ্গে থাকবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
নাথন রাজাকে বললেন, “ভালো, যা কিছু আপনার মনে আছে, তাই করুন; কারণ সদাপ্রভু আপনার সহবর্ত্তী৷”