2 Samuel 7:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি যাও, আমার গোলাম দাউদকে বল, মাবুদ এই কথা বলেন, তুমি কি আমার বাসের জন্য গৃহ নির্মাণ করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি গিয়ে আমার দাস দাউদকে বলো, ‘সদাপ্রভু একথাই বলেন: তুমিই কি আমার বসবাসের জন্য এক গৃহ নির্মাণ করবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যাও, আমার দাস দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি আমার বাসের জন্য গৃহ নির্ম্মাণ করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যাও, আমার দাস দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি আমার বাসের জন্য গৃহ নির্মাণ করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি গিয়ে আমার দাস দায়ূদকে বল যে, সদাপ্রভু বলছেন, ‘তুমি কি আমার থাকবার জন্য একটি ঘর তৈরী করবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি গিয়ে আমার গোলাম দাউদকে বল যে, মাবুদ বলছেন, ‘তুমি কি আমার থাকবার জন্য একটি ঘর তৈরী করবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাও, আমার দাস দাউদকে গিয়ে বল, প্রভু বলেছেন, আমার মন্দির যে নির্মাণ করবে সেই জন তুমি নও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বললেন, “যাও| আমার দাস দায়ুদকে বল, ‘প্রভু বলেছেন; তুমি আমার থাকার জন্য মন্দির তৈরী করবার লোক নও|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি যাও, আমার দাস দায়ূদকে বল, সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি কি আমার বসবাসের জন্য ঘর তৈরী করবে?’