2 Samuel 7:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইলদের মিসর থেকে বের করে আনবার দিন থেকে আজ পর্যন্ত আমি তো কোন বাড়িতে বাস করি নি, কেবল তাঁবুতে ও আবাসে থেকে যাতায়াত করছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেদিন আমি ইস্রায়েলীদের মিশর থেকে বের করে এনেছিলাম, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি কোনও গৃহে বসবাস করিনি। এক তাঁবুকেই আমার বাসস্থান করে নিয়ে আমি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেরিয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণকে মিসর হইতে বাহির করিয়া আনিবার দিন হইতে অদ্য পর্য্যন্ত আমি ত কোন গৃহে বাস করি নাই, কেবল তাম্বুতে ও আবাসে থাকিয়া যাতায়াত করিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানগণকে মিসর হইতে বাহির করিয়া আনিবার দিন হইতে অদ্য পর্যন্ত আমি ত কোন গৃহে বাস করি নাই, কেবল তাম্বুতে ও আবাসে থাকিয়া যাতায়াত করিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশ থেকে ইস্রায়েলীয়দের বের করে আনবার দিন থেকে আজ পর্যন্ত আমি তো কোন ঘরে বাস করি নি। আমি তাম্বুতে থেকেই এক বাসস্থান থেকে অন্য বাসস্থানে গিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশ থেকে বনি-ইসরাইলদের বের করে আনবার দিন থেকে আজ পর্যন্ত আমি তো কোন ঘরে বাস করি নি। আমি তাম্বুতে থেকেই এক বাসস্থান থেকে অন্য বাসস্থানে গিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর দেশ থেকে ইসরাযেল সন্তানদের উদ্ধার করে আনার সময় থেকে আজও আমি কোন গৃহে বাস করি নি কিন্তু আবাস-তাম্বু ও সম্মেলন শিবিরে অবস্থান করে পরিভ্রমণ করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলীয়দের মিশর থেকে আনার সময় আমি মন্দিরে ছিলাম না| না, আমি তাঁবুতে ঘুরেছি| তাঁবুকেই আমি গৃহ হিসাবে ব্যবহার করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানদের মিশর থেকে বের করে আনার দিন থেকে আজ পর্যন্ত আমি তো কোন ঘরে বসবাস করিনি, শুধু তাঁবুতে ও পবিত্র স্থানে থেকে যাতায়াত করেছি৷