2 Samuel 7:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি যে কোন স্থানে গমন করেছ, সেই স্থানে তোমার সহবর্তী থেকে তোমার সম্মুখ হতে তোমার সমস্ত দুশমনকে উচ্ছেদ করেছি। আর আমি দুনিয়ার মহাপুরুষদের নামের মত তোমার নাম মহৎ করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি যেখানে যেখানে গিয়েছ, আমি তোমার সঙ্গে সঙ্গে থেকেছি, এবং তোমার সামনে আসা সব শত্রুকে আমি উচ্ছেদ করেছি। এখন আমি তোমার নাম পৃথিবীর মহাপুরুষদের মতোই মহৎ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি যে কোন স্থানে গমন করিয়াছ, সেই স্থানে তোমার সহবর্ত্তী থাকিয়া তোমার সম্মুখ হইতে তোমার সমস্ত শত্রুকে উচ্ছেদ করিয়াছি। আর আমি পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মত তোমার নাম মহৎ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি যে কোন স্থানে গমন করিয়াছ, সেই স্থানে তোমার সহবর্তী থাকিয়া তোমার সম্মুখ হইতে তোমার সমস্ত শত্রুকে উচ্ছেদ করিয়াছি। আর আমি পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মত তোমার নাম মহৎ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যে সব জায়গায় গিয়েছ আমিও সেখানে তোমার সংগে গিয়েছি এবং তোমার সামনে থেকে তোমার সমস্ত শত্রুদের শেষ করে দিয়েছি। আমি তোমার নাম পৃথিবীর মহান লোকদের নামের মত বিখ্যাত করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যে সব জায়গায় গিয়েছ আমিও সেখানে তোমার সংগে গিয়েছি এবং তোমার সামনে থেকে তোমার সমস্ত শত্রুদের শেষ করে দিয়েছি। আমি তোমার নাম দুনিয়ার মহান লোকদের নামের মত বিখ্যাত করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি যখন যেখানে গিয়েছ, আমি তোমার সঙ্গে থেকেছি, তোমার সমস্ত শত্রুকে ধ্বংস করেছি। পৃথিবীর মহান নেতাদের মত আমি তোমাকে বিখ্যাত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেখানে যেখানে তুমি গিয়েছিলে, আমি সবসময় তোমার সঙ্গে ছিলাম| তোমার জন্য আমি তোমার শত্রুদের পরাজিত করেছি| আমি তোমাকে পৃথিবীর বিখ্যাত লোকদের একজন তৈরী করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি যে কোনো জায়গায় গেছ, সেই জায়গায় তোমার সহবর্ত্তী থেকে তোমার সামনে থেকে তোমার সব শত্রুকে ধ্বংস করেছি৷ আর আমি পৃথিবীর মহাপুরুষদের নামের মত তোমার নাম মহান করব৷