2 Samuel 8:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর পরে দাউদ ফিলিস্তিনীদের আক্রমণ করে দমন করলেন, আর দাউদ ফিলিস্তিনীদের হাত থেকে প্রধান নগরের কর্তৃত্ব দখল করে নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কালক্রমে, দাউদ ফিলিস্তিনীদের পরাজিত করে তাদের বশীভূত করলেন, ও তিনি ফিলিস্তিনীদের হাত থেকে মেথগ-অম্মা ছিনিয়ে এনেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে দায়ূদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর দায়ূদ পলেষ্টীয়দের হস্ত হইতে প্রধান নগরের কর্ত্তৃত্ব হরণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে দায়ূদ পলেষ্টীয়দিগকে আঘাত করিয়া নত করিলেন, আর দায়ূদ পলেষ্টীয়দের হস্ত হইতে প্রধান নগরের কর্তৃত্ব হরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে দায়ূদ পলেষ্টীয়দের হারিয়ে দিয়ে তাদের নিজের অধীনে আনলেন। তিনি পলেষ্টীয়দের হাত থেকে মেথেগ-আম্মা দখল করে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে দাউদ ফিলিস্তিনীদের হারিয়ে দিয়ে তাদের নিজের অধীনে আনলেন। তিনি ফিলিস্তিনীদের হাত থেকে মেথেগ-আম্মা দখল করে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিন পর দাউদ ফিলিস্তিনীদের যুদ্ধে পরাজিত করে তাদের দেশ অধিকার করলেন। তারপর আক্রমণ করলেন মোয়াব। তারাও পরাজিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে, দায়ুদ যুদ্ধে পলেষ্টীয়দের পরাজিত করলেন| পলেষ্টীয়দের রাজধানী শহরের অধীনে বহু জমি জায়গা ছিল| দায়ুদ সেইসব জমিজায়গা নিজের অধীনে আনলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে দায়ূদ পলেষ্টীয়দেরকে আঘাত করে পরাজিত করলেন, আর দায়ূদ পলেষ্টীয়দের হাত থেকে প্রধান নগরের কর্তৃত্ব কেড়ে নিলেন৷