2 Samuel 8:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে বাদশাহ্‌ দাউদ সেই সমস্ত দ্রব্যও মাবুদের উদ্দেশে পবিত্র করলেন আর যে সমস্ত জাতিকে তিনি বশীভূত করেছিলেন তাদের কাছ থেকে পাওয়া রূপা ও সোনাও তিনি পবিত্র করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজা দাউদ এইসব জিনিসপত্র সদাপ্রভুর উদ্দেশে উৎসর্গ করে দিলেন, যেভাবে তিনি নিজের বশে আনা অন্য সব জাতির কাছ থেকে সংগ্রহ করা রুপো ও সোনার ক্ষেত্রেও করলেন:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে দায়ূদ রাজা সে সমস্তও সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিলেন; ফলতঃ অরাম, মোয়াব, অম্মোন-সন্তানগণ এবং পলেষ্টীয় ও অমালেক প্রভৃতি যে সমস্ত জাতিকে তিনি বশীভূত করিয়াছিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে দায়ূদ রাজা সেই সমস্তও সদাপ্রভুর উদ্দেশে পবিত্র করিলেন; ফলতঃ অরাম, মোয়াব, অম্মোন-সন্তানগণ এবং পলেষ্টীয় ও অমালেক প্রভৃতি যে সমস্ত জাতিকে তিনি বশীভূত করিয়াছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর আগে দায়ূদ অরামীয়, মোয়াবীয়, অম্মোনীয়, পলেষ্টীয় এবং অমালেকীয় জাতিগুলোকে দমন করে তাদের সোনা-রূপা নিয়ে এসে সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রেখেছিলেন, আর তিনি সোবার রাজা রহোবের ছেলে হদদেষরের কাছ থেকে যা লুট করে এনেছিলেন তাও আলাদা করে রেখেছিলেন। ঠিক সেইভাবে যোরামের দেওয়া সমস্ত জিনিসগুলোও তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর আগে দাউদ সিরীয়, মোয়াবীয়, অম্মোনীয়, ফিলিস্তিনী এবং আমালেকীয় জাতিগুলোকে দমন করে তাদের সোনা-রূপা নিয়ে এসে মাবুদের উদ্দেশ্যে পবিত্র করে রেখেছিলেন, আর তিনি সোবার বাদশাহ্‌ রহোবের ছেলে হদদেষরের কাছ থেকে যা লুট করে এনেছিলেন তাও পবিত্র করে রেখেছিলেন। ঠিক সেইভাবে যোরামের দেওয়া সমস্ত জিনিসগুলোও তিনি মাবুদের উদ্দেশ্যে পবিত্র করে রাখলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা দাউদ সেগুলি এবং যে সমস্ত জাতিকে পরাজিত করে তিনি পদানত করেছিলেন, সেই ইদোম, মোয়াব, ফিলিস্তিয়া, আম্মোন, অমালেক এবং হদদেষরের কাছ থেকে লুঠে আনা সমস্ত সোনা-রূপো পরমেশ্বরের কাছে উৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ সেই সব জিনিসপত্র গ্রহণ করলেন এবং সেগুলি প্রভুর উদ্দেশ্যে নিবেদন করলেন| প্রভুকে উৎসর্গ করা অন্যান্য জিনিসের সঙ্গে তিনি সেই জিনিসগুলি রেখে দিলেন| তিনি যে সব জাতিকে পরাজিত করেছিলেন, সেই সব জাতির কাছ থেকে তিনি ঐ সব জিনিসপত্র এনেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে দায়ূদ রাজা সে সেগুলিও সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র করলেন;