2 Samuel 8:12 — Compare Translations
6 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত ইদোম, মোয়াব, অম্মোনীয় এবং ফিলিস্তিনী ও আমালেকীয়দের কাছ থেকে এবং সোবার রাজা রহোবের পুত্র হদদেষরের কাছ থেকে এই সমস্ত সোনা ও রূপা লাভ করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অর্থাৎ, ইদোমীয় ও মোয়াবীয়, অম্মোনীয় ও ফিলিস্তিনী, এবং অমালেকীয়দের কাছ থেকে। তিনি সোবার রাজা রহোবের ছেলে হদদেষরের কাছ থেকে পাওয়া লুন্ঠিত জিনিসপত্রও উৎসর্গ করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের হইতে লব্ধ দ্রব্যের মধ্যে রৌপ্য ও স্বর্ণ, এবং সোবার রাজা রহোবের পুত্র হদদেষর হইতে নীত লুটদ্রব্য সকল তিনি পবিত্র করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের হইতে লব্ধ দ্রব্যের মধ্যে রৌপ্য ও স্বর্ণ, এবং সোবার রাজা রহোবের পুত্র হদদেষর হইতে নীত লুটদ্রব্য সকল তিনি পবিত্র করিয়াছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অরাম, মোয়াব, অম্মোন, পলেষ্টীয় এবং অমালেক এইসব জাতিকে দায়ুদ পরাজিত করেছিলেন| এছাড়াও তিনি সোবার রাজা, রহোবের পুত্র হদদেষরকে পরাজিত করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই অরাম, মোয়াব, অম্মোনের লোকেরা এবং পলেষ্টীয় ও অমালেক প্রভৃতি যে সমস্ত জাতিকে তিনি বশীভূত করেছিলেন, তাদের থেকে পাওয়া জিনিসের মধ্যে রূপো ও সোনা এবং সোবার রাজা রহোবের ছেলে হদদেষর থেকে পাওয়া লুটিত জিনিস সকল তিনি পবিত্র করেছিলেন৷