2 Samuel 8:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ অরামকে আক্রমণ করে ফিরে আসার সময় লবণ-উপত্যকায় আঠারো হাজার জনকে হত্যা করে অতিশয় বিখ্যাত হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লবণ উপত্যকায় আঠারো হাজার ইদোমীয়কে শেষ করে ফিরে আসার পর দাউদ বিখ্যাত হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ অরামকে আঘাত করিয়া ফিরিয়া আসিবার সময় লবণ-তলভূমিতে অষ্টাদশ সহস্র জনকে বধ করিয়া অতিশয় নামলব্ধ হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ অরামকে আঘাত করিয়া ফিরিয়া আসিবার সময় লবণ-তলভূমিতে অষ্টাদশ সহস্র জনকে বধ করিয়া অতিশয় নামলব্ধ হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ লবণ-উপত্যকার আঠারো হাজার অরামীয়কে মেরে ফেলে ফিরে আসলে পর চারদিকে তাঁর সুনাম ছড়িয়ে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ লবণ-উপত্যকার আঠারো হাজার সিরীয়কে হত্যা করে ফিরে আসলে পর চারদিকে তাঁর সুনাম ছড়িয়ে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লবণ উপত্যকায় আঠেরো হাজার ইদোমীক যুদ্ধে নিহত করে ফিরে এলে দাউদের খ্যাতি আর বেড়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ 18,000 অরামীয়কে লবণ উপত্যকায় পরাজিত করেন| যখন তিনি বাড়ী ফিরে এলেন তখন তিনি বিখ্যাত হয়ে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ অরামকে আঘাত করে ফিরে আসবার দিন লবণ উপত্যকাতে আঠারো হাজার জনকে হত্যা করে খুব সুনাম অর্জন করলেন৷