2 Samuel 8:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দাউদ ইদোমে সৈন্যদল স্থাপন করলেন, সমস্ত ইদোমে সৈন্যদল রাখলেন এবং সমস্ত ইদোমীয় লোক দাউদের গোলাম হল। আর দাউদ যে কোন স্থানে যেতেন, সেই স্থানে মাবুদ তাঁকে বিজয়ী করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি ইদোম দেশের সর্বত্র সৈন্যদল মোতায়েন করে দিলেন, ও ইদোমীয়রা সবাই দাউদের বশীভূত হল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দায়ূদ ইদোমে সৈন্যদল স্থাপন করিলেন, সমস্ত ইদোমে সৈন্যদল রাখিলেন, এবং ইদোমীয় সকল লোক দায়ূদের দাস হইল। আর দায়ূদ যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাঁহাকে বিজয়ী করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দায়ূদ ইদোমে সৈন্যদল স্থাপন করিলেন, সমস্ত ইদোমে সৈন্যদল রাখিলেন, এবং ইদোমীয় সকল লোক দায়ূদের দাস হইল। আর দায়ূদ যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাঁহাকে বিজয়ী করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইদোম দেশের সব জায়গায় তিনি নিজের সৈন্যদল রাখলেন আর তাতে ইদোমীয়েরা তাঁর অধীন হল। দায়ূদ যে কোন জায়গায় যেতেন সদাপ্রভু সেখানেই তাঁকে জয়ী করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইদোম দেশের সব জায়গায় তিনি নিজের সৈন্যদল রাখলেন আর তাতে ইদোমীয়রা তাঁর অধীন হল। দাউদ যে কোন জায়গায় যেতেন মাবুদ সেখানেই তাঁকে জয়ী করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা ইদোম দেশে তিনি সৈন্যশিবির স্থাপন করলেন এবং ইদোমীরা তাঁর অধীন প্রজা হল। প্রভু পরমেশ্বর সব জায়গায় তাঁকে বিজয়ী করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ কয়েক দল সৈন্যকে ইদোমে রাখলেন| ইদোমের সব লোকরা দায়ুদের দাস হয়ে গেল| দায়ুদ যেখানে যেখানে গেলেন, সেখানেই প্রভু তাকে জয়ী হতে সাহায্য করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দায়ূদ ইদোমে সৈন্যশিবির স্থাপন করলেন, সমস্ত ইদোমে সৈন্যশিবির রাখলেন এবং ইদোমীয় সব লোক দায়ূদের দাস হল৷ আর দায়ূদ যে কোনো জায়গায় যেতেন, সেই জায়গায় সদাপ্রভু তাঁকে বিজয়ী করতেন৷