2 Samuel 8:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ সমস্ত ইসরাইলের উপরে রাজত্ব করলেন; দাউদ তাঁর সমস্ত লোকের পক্ষে বিচার ও ন্যায় সাধন করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ সমস্ত ইস্রায়েলের উপর রাজত্ব করলেন, ও তাঁর সব প্রজার জন্য যা যা ন্যায্য ও উপযুক্ত ছিল, তিনি তাই করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিলেন; দায়ূদ আপন সমস্ত প্রজা লোকের পক্ষে বিচার ও ন্যায় সাধন করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করিলেন; দায়ূদ আপন সমস্ত প্রজা লোকের পক্ষে বিচার ও ন্যায় সাধন করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ সমস্ত ইস্রায়েল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সমস্ত ইসরাইল দেশের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর লোকদের তিনি ন্যায়ভাবে বিচার ও শাসন করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ সমগ্র ইসরায়েলের উপর রাজত্ব করতে লাগলেন। তাঁর শাসন শৃঙ্খলায় প্রজারা ন্যায় ও সুবিচার পেতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ সমগ্র ইস্রায়েলের ওপর শাসন করেছিলেন| তিনি তাঁর লোকদের জন্য ভাল এবং ন্যায্য সিদ্ধান্ত দিয়েছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ সমস্ত ইস্রায়েলের উপরে রাজত্ব করলেন; দায়ূদ নিজের সমস্ত প্রজা লোকের পক্ষে বিচার ও ন্যায় সম্পন্ন করতেন৷