2 Samuel 8:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিহোয়াদার পুত্র বনায় করেথীয় ও পলেথীয়দের উপরে নিযুক্ত ছিলেন; এবং দাউদের পুত্ররা রাজমন্ত্রী ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীয়দের উপর নিযুক্ত ছিলেন; এবং দাউদের ছেলেরা ছিলেন যাজক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিহোয়াদার পুত্র বনায় করেথীয় ও পলেথীয়দের [উপরে নিযুক্ত ছিলেন]; এবং দায়ূদের পুত্রগণ যাজক ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যিহোয়াদার পুত্র বনায় করেথীয় ও পলেথীয়দের [উপরে নিযুক্ত ছিলেন]; এবং দায়ূদের পুত্রগণ যাজক ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহোয়াদার ছেলে বনায় ছিলেন দায়ূদের দেহরক্ষী করেথীয় ও পলেথীয়দের প্রধান, আর দায়ূদের ছেলেরা ছিলেন রাজার পরামর্শদাতা পুরোহিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিহোয়াদার ছেলে বনায় ছিলেন দাউদের দেহরক্ষী করেথীয় ও পলেথীয়দের প্রধান, আর দাউদের ছেলেরা ছিলেন বাদশাহ্‌র পরামর্শদাতা ইমাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহোয়াদার পুত্র বনায় ছিলেন দাউদের দেহরক্ষীদলের অধ্যক্ষ এবং দাউদের পুত্রেরা ছিলেন পুরোহিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহোয়াদার পুত্র বনায় করেথীয় এবং পলেথীয়দের দায়িত্বপ্রাপ্ত ছিলেন| আর দায়ুদের দুই পুত্র ছিলেন গুরুত্বপূর্ণ নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যিহোয়াদার ছেলে বনায় করেথীয় ও পলেথীদের উপরে নিযুক্ত ছিলেন এবং দায়ূদের ছেলেরা যা জক ছিলেন৷