2 Samuel 8:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি মোয়াবীয়দের আক্রমণ করে দড়ি দিয়ে মাপলেন, ভূমিতে শয়ন করিয়ে হত্যা করার জন্য দুই দড়ি এবং জীবিত রাখার জন্য সমপূর্ণ এক দড়ি দিয়ে মাপলেন; তাতে মোয়াবীয়েরা দাউদের গোলাম হয়ে উপঢৌকন আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ মোয়াবীয়দেরও পরাজিত করলেন। তিনি তাদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করলেন ও তাদের এক নির্দিষ্ট মাপের দড়ি দিয়ে মেপেছিলেন। এক এক করে তাদের মধ্যে দড়ির মাপানুযায়ী দুই দড়ি বিস্তৃত এলাকার লোকজনকে হত্যা করা হল, ও পরবর্তী এক দড়ি বিস্তৃত এলাকার লোকজনকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হল। তাই মোয়াবীয়রা দাউদের বশীভূত হল ও তাঁর কাছে রাজকর নিয়ে এসেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি মোয়াবীয়দিগকে আঘাত করিয়া রজ্জুতে মাপিলেন, ভূমিতে শয়ন করাইয়া বধ করণার্থে দুই রজ্জু এবং জীবিত রাখিবার জন্য সম্পূর্ণ এক রজ্জু দিয়া মাপিলেন; তাহাতে মোয়াবীয়েরা দায়ূদের দাস হইয়া উপঢৌকন আনিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি মোয়াবীয়দিগকে আঘাত করিয়া রজ্জুতে মাপিলেন, ভূমিতে শয়ন করাইয়া বধ করণার্থে দুই রজ্জু এবং জীবিত রাখিবার জন্য সম্পূর্ণ এক রজ্জু দিয়া মাপিলেন; তাহাতে মোয়াবীয়েরা দায়ূদের দাস হইয়া উপঢৌকন আনিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ মোয়াবীয়দেরও হারিয়ে দিলেন। তিনি মোয়াবীয়দের মাটিতে পাশাপাশি শুইয়ে একপাশ থেকে আরম্ভ করে তাদের শেষ পর্যন্ত দড়ি দিয়ে মাপলেন। প্রথম দুই দড়ির মাপের লোকদের মেরে ফেলা হল এবং তারপরের এক দড়ির মাপের লোকদের বাঁচিয়ে রাখা হল। এর পর মোয়াবীয়েরা দায়ূদের অধীন হয়ে তাঁকে কর্ দিতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ মোয়াবীয়দেরও হারিয়ে দিলেন। তিনি মোয়াবীয়দের মাটিতে পাশাপাশি শুইয়ে একপাশ থেকে শুরু করে তাদের শেষ পর্যন্ত দড়ি দিয়ে মাপলেন। প্রথম দুই দড়ির মাপের লোকদের হত্যা করা হল এবং তারপরের এক দড়ির মাপের লোকদের বাঁচিয়ে রাখা হল। এর পর মোয়াবীয়রা দাউদের অধীন হয়ে তাঁকে খাজনা দিতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি মোয়াবের বন্দীদের তিন ভাগ করে তিন সারিতে মাটিতে শোয়ালেন, দুভাগ লোককে হত্যা করলেন এবং একভাগ লোককে বাঁচিয়ে রাখলেন। তারাই দাউদের বশ্যতা স্বীকার করে তাঁকে কর দিতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ মোয়াবীয় লোকদেরও পরাজিত করলেন| সেই সময় তিনি তাদের মাটিতে শুয়ে পড়তে বাধ্য করেন| তারপর তিনি দড়ির সাহায্যে তাদের সারিবদ্ধভাবে আলাদা করেন| দুটি সারির লোকদের হত্যা করা হয়| কিন্তু তৃতীয় সারির লোকদের বাঁচতে দেওয়া হয়| এই ভাবে মোয়াবীয়রা দায়ুদের দাসে পরিণত হল| তারা তাঁকে নৈবেদ্য দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি মোয়াবীয়দেরকে আঘাত করে দড়ি দিয়ে মাপলেন, মাটিতে শুইয়ে হত্যা করার জন্য দুই দড়ি এবং জীবিত রাখবার জন্য সম্পূর্ণ এক দড়ি দিয়ে মাপলেন; তাতে মোয়াবীয়েরা দায়ূদের দাস হয়ে উপহার আনল৷