2 Samuel 8:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে সময়ে সোবার বাদশাহ্ রহোবের পুত্র হদদেষর ফোরাত নদীর কাছে তাঁর কর্তৃত্ব পুনরায় স্থাপন করতে যান, সেই সময় দাউদ তাকে পুনরায় আক্রমণ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এছাড়াও, সোবার রাজা রহোবের ছেলে হদদেষর যখন ইউফ্রেটিস নদীর কাছে তাঁর স্মৃতিসৌধটি পুনরুদ্ধার করতে গেলেন, তখন দাউদ তাঁকেও পরাজিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সময়ে সোবার রাজা রহোবের পুত্র হদদেষর ফরাৎ নদীর নিকটে আপন কর্ত্তৃত্ব পুনরায় স্থাপন করিতে যান, তৎকালে দায়ূদ তাঁহাকে আঘাত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সময়ে সোবার রাজা রহোবের পুত্র হদদেষর ফরাৎ নদীর নিকটে আপন কর্তৃত্ব পুনরায় স্থাপন করিতে যান, তৎকালে দায়ূদ তাঁহাকে আঘাত করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে সোবার রাজা রহোবের ছেলে হদদেষর যখন ইউফ্রেটিস নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দায়ূদ তাঁর সংগে যুদ্ধ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে সোবার বাদশাহ্ রহোবের ছেলে হদদেষর যখন ফোরাত নদী বরাবর তাঁর জায়গাগুলোতে আবার তাঁর কর্তৃত্ব স্থাপন করতে গেলেন তখন দাউদ তাঁর সংগে যুদ্ধ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার দাউদ আক্রমণ করলেন রেহবের পুত্র, সোবার রাজা হদ্দেষরকে। তিনি যাচ্ছিলেন ইউফ্রেটিস নদীর তীরবর্তী অঞ্চলের উপর দখল কায়েম করতে। যুদ্ধে হদ্দেষর পরাজিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোবার রাজা রহোবের পুত্রের নাম ছিল হদদেষর| যখন দায়ুদ ফরাৎ নদীর নিকটবর্তী অঞ্চল দখল করতে গেলেন তখন তিনি হদদেষরকে পরাজিত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে দিনের সোবার রাজা রহোবের ছেলে হদদেষর ফরাৎ নদীর কাছে নিজের কর্তৃত্ব আবার স্থাপন করতে যান, তখন দায়ূদ তাঁকে আঘাত করেন৷