2 Samuel 8:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ তাঁর কাছ থেকে সতের শত ঘোড়সওয়ার ও বিশ হাজার পদাতিক সৈন্য অধিকার করলেন, আর দাউদ তাঁর রথের ঘোড়াগুলোর পাদশিরা কেটে ফেললেন, কিন্তু তার মধ্যে এক শত রথের ঘোড়া রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দাউদ তাঁর 1,000 রথ, 7,000 অশ্বারোহী ও 20,000 পদাতিক সৈন্য দখল করলেন। রথের সঙ্গে জুড়ে থাকা 100-টি ঘোড়া বাদ দিয়ে বাকি সব ঘোড়ার পায়ের শিরা কেটে তিনি সেগুলিকে খঞ্জ করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ তাঁহার নিকট হইতে সতের শত অশ্বারোহী ও বিশ সহস্র পদাতিক সৈন্য হস্তগত করিলেন, আর দায়ূদ তাঁহার রথের অশ্বগণের পাদশিরা ছেদন করিলেন, কিন্তু তাহার মধ্যে এক শত রথের অশ্ব রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ তাঁহার নিকট হইতে সতের শত অশ্বারোহী ও বিশ সহস্র পদাতিক সৈন্য হস্তগত করিলেন, আর দায়ূদ তাঁহার রথের অশ্বগণের পাদশিরা ছেদন করিলেন, কিন্তু তাহার মধ্যে একশত রথের অশ্ব রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাঁর এক হাজার সাতশো ঘোড়সওয়ার এবং বিশ হাজার পদাতিক সৈন্য আটক করলেন। তাদের একশোটা রথের ঘোড়া রেখে তিনি বাকী সব ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাঁর এক হাজার সাতশো ঘোড়সওয়ার এবং বিশ হাজার পদাতিক সৈন্য আটক করলেন। তাদের একশোটা রথের ঘোড়া রেখে তিনি বাকী সব ঘোড়ার পায়ের শিরা কেটে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাঁর এক হাজার রথ, সাতশো অশ্বারোহী সৈন্য এবং কুড়ি হাজার পদাতিক সৈন্যকে বন্দী করলেন। এগুলির মধ্যে তিনি একশোটি রথের ঘোড়াকে বাদ দিয়ে বাকী রথের ঘোড়াগুলির পায়ের শিরা কেটে পঙ্গু করে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ হদদেষরের কাছ থেকে 1,700 অশ্বারোহী সৈন্য এবং 20,000 পদাতিক সৈন্য ছিনিয়ে নিলেন| দায়ুদ 100টি রথ ছাড়া, বাকী সমস্ত রথগুলি নষ্ট করে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ তাঁর কাছ থেকে সতেরশো ঘোড়াচালক ও কুড়ি হাজার পদাতিক সৈন্য নিজের দখলে আনলেন, আর দায়ূদ তাঁর রথের ঘোড়াদের পায়ের শিরা ছিঁড়ে দিলেন, কিন্তু তার মধ্যে একশোটি রথের জন্য ঘোড়া রাখলেন৷