2 Samuel 8:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে দামেস্কের অরামীয়েরা সোবার হদদেষর বাদশাহ্‌র সাহায্য করতে আসলে দাউদ সেই অরামীয়দের মধ্যে বাইশ হাজার লোককে আক্রমণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দামাস্কাসের অরামীয়রা যখন সোবার রাজা হদদেষরকে সাহায্য করতে এসেছিল, তখন দাউদ তাদের মধ্যে বাইশ হাজার জনকে যন্ত্রণা করে ফেলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে দম্মেশকের অরামীয়েরা সোবার হদদেষর রাজার সাহায্য করিতে আসিলে দায়ূদ সেই অরামীয়দের মধ্যে বাইশ সহস্র জনকে আঘাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে দম্মেশকের অরামীয়েরা সোবার হদদেষর রাজার সাহায্য করিতে আসিলে দায়ূদ সেই অরামীয়দের মধ্যে বাইশ সহস্র জনকে আঘাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দম্মেশকের অরামীয়েরা যখন সোবার রাজা হদদেষরকে সাহায্য করতে আসল তখন দায়ূদ তাদের বাইশ হাজার লোককে মেরে ফেললেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামেস্কের সিরীয়রা যখন সোবার বাদশাহ্‌ হদদেষরকে সাহায্য করতে আসল তখন দাউদ তাদের বাইশ হাজার লোককে হত্যা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোবার রাজা হদদেষরকে সাহায্য করার জন্য দামাস্কাস থেকে সিরিয়ার সৈন্যবাহিনী এগিয়ে এল। দাউদ তাদেরও পরাজিত করলেন। যুদ্ধে তাদের বাইশ হাজার সৈন্য নিহত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সোবার রাজা হদদেষরকে সাহায্য করার জন্য দম্মেশকের অরামীয়রা এল| কিন্তু দায়ুদ 22,000 অরামীয়কে পরাজিত করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে দম্মেশকের অরামীয়েরা সোবার হদদেষের রাজাকে সাহায্য করতে এলে দায়ূদ সেই অরামীয়দের মধ্যে বাইশ হাজার জনকে আঘাত করলেন৷