2 Samuel 8:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ দামেস্কের অরাম দেশে সৈন্যদল স্থাপন করলেন, তাতে অরামীয়েরা দাউদের গোলাম হয়ে উপঢৌকন আনলো। এই ভাবে দাউদ যে কোন স্থানে যেতেন, সেই স্থানে মাবুদ তাঁকে বিজয়ী করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি দামাস্কাসের অরামীয় রাজ্যে সৈন্যদল মোতায়েন করে দিলেন, এবং অরামীয়রা তাঁর বশীভূত হয়ে তাঁর কাছে রাজকর নিয়ে এসেছিল। দাউদ যেখানে যেখানে গেলেন, সদাপ্রভু সেখানে সেখানে তাঁকে বিজয়ী করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ দম্মেশকের অরাম দেশে সৈন্যদল স্থাপন করিলেন, তাহাতে অরামীয়েরা দায়ূদের দাস হইয়া উপঢৌকন আনিল। এই প্রকারে দায়ূদ যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাঁহাকে বিজয়ী করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ দম্মেশকের অরাম দেশে সৈন্যদল স্থাপন করিলেন, তাহাতে অরামীয়েরা দায়ূদের দাস হইয়া উপঢৌকন আনিল। এই প্রকারে দায়ূদ যে কোন স্থানে যাইতেন, সেই স্থানে সদাপ্রভু তাঁহাকে বিজয়ী করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ অরাম রাজ্যের দম্মেশকে তাঁর সৈন্যদল রাখলেন। তাতে অরামীয়েরা তাঁর অধীন হয়ে তাঁকে কর্‌ দিতে লাগল। এইভাবে দায়ূদ যে কোন জায়গায় যেতেন সদাপ্রভু সেখানেই তাঁকে জয়ী করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ সিরিয়া রাজ্যের দামেস্কে তাঁর সৈন্যদল রাখলেন। তাতে সিরীয়রা তাঁর অধীন হয়ে তাঁকে খাজনা দিতে লাগল। এইভাবে দাউদ যে কোন জায়গায় যেতেন মাবুদ সেখানেই তাঁকে জয়ী করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ দামাস্কাস এলাকায় সৈন্যদলের ছাউনি ফেললেন। সিরিয়ার লোকেরা তাঁর বশ্যতা স্বীকার করল এবং কর দিতে লাগল। এইভাবে প্রভু পরমেশ্বর দাউদকে সর্বত্র বিজয়ী করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর দায়ুদ দম্মেশকের অরামে কিছু সৈন্যকে রেখে দিলেন| অরামীয়রা দায়ুদের দাসে পরিণত হল এবং তার জন্য উপঢৌকন নিয়ে এল| দায়ুদ যে দিকে গেলেন, প্রভু সে দিকেই তাঁকে জয়ী করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ দম্মেশকের অরাম দেশে সৈন্য স্থাপন করলেন, তাতে অরামীয়েরা দায়ূদের দাস হয়ে উপহার আনল৷ এই ভাবে দায়ূদ যে কোন জায়গায় যেতেন, সেই জায়গায় সদাপ্রভু তাঁকে বিজয়ী করতেন৷