2 Samuel 8:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দাউদ হদদেষরের সমস্ত সৈন্য দলকে আক্রমণ করেছেন শুনে হমাতের বাদশাহ্ তয়ি বাদশাহ্ দাউদের কুশল জিজ্ঞাসা করার জন্য,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হমাতের রাজা তোয়ু যখন শুনেছিলেন যে দাউদ হদদেষরের সম্পূর্ণ সৈন্যদলকে পরাজিত করেছেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দায়ূদ হদদেষরের সমস্ত সৈন্যদলকে আঘাত করিয়াছেন শুনিয়া হমাতের রাজা তয়ি দায়ূদ রাজার কুশল জিজ্ঞাসা করিবার জন্য,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দায়ূদ হদদেষরের সমস্ত সৈন্য দলকে আঘাত করিয়াছেন শুনিয়া হমাতের রাজা তয়ি দায়ূদ রাজার কুশল জিজ্ঞাসা করিবার জন্য,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হমাতের রাজা তয়ি শুনতে পেলেন যে, দায়ূদ হদদেষরের গোটা সৈন্যদলকে হারিয়ে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হামার বাদশাহ্ তয়ি শুনতে পেলেন যে, দাউদ হদদেষরের গোটা সৈন্যদলকে হারিয়ে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হামাথের রাজা তোয়ি যখন শুনলেন যে দাউদ হদ্দেষরের সৈন্যবাহিনীকে পরাস্ত করেছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হমাতের রাজা তয়ি খবর পেলেন যে দায়ুদ হদদেষরের সৈন্যদলকে পরাজিত করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দায়ূদ হদদেষরের সমস্ত সৈন্যদলকে আঘাত করেছেন শুনে হমাতের রাজা তয়ি দায়ূদ রাজা কেমন আছেন জিজ্ঞাসা করবার জন্য