2 Samuel 9:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি, তোমার পুত্ররা ও গোলামেরা তাঁর জন্য ভূমি চাষ করবে এবং তোমার মালিকের পুত্রের খাদ্যের জন্য উৎপন্ন দ্রব্য এনে দেবে; কিন্তু তোমার মালিকের পুত্র মফীবোশৎ নিত্য আমার মেজে ভোজন করবেন। ঐ সীবের পনের জন পুত্র ও বিশ জন গোলাম ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি ও তোমার ছেলেরা ও তোমার দাসেরা তাঁর জমি চাষ করবে এবং ফসল নিয়ে আসবে, যেন তোমার মনিবের নাতির কাছে খাদ্যের জোগান থাকে। তোমার মনিবের নাতি মফীবোশৎ অবশ্য সবসময় আমার টেবিলে বসে ভোজনপান করবেন।” (সেই সীবের পনেরোজন ছেলে ও কুড়ি জন দাস ছিল।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি, তোমার পুত্রগণ ও দাসগণ তাঁহার জন্য ভূমি কর্ষণ করিবে, এবং তোমার কর্ত্তার পুত্রের খাদ্যের জন্য উৎপন্ন দ্রব্য আনিয়া দিবে; কিন্তু তোমার কর্ত্তার পুত্র মফীবোশৎ নিত্য আমার মেজে ভোজন করিবেন। ঐ সীবের পঞ্চদশ পুত্র ও বিংশতি দাস ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি, তোমার পুত্রগণ ও দাসগণ তাঁহার জন্য ভূমি কর্ষণ করিবে, এবং তোমার কর্তার পুত্রের খাদ্যের জন্য উৎপন্ন দ্রব্য আনিয়া দিবে; কিন্তু তোমার কর্তার পুত্র মফীবোশৎ নিত্য আমার মেজে ভোজন করিবেন। ঐ সীবের পঞ্চদশ পুত্র ও বিংশতি দাস ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি, তোমার ছেলেরা এবং তোমার চাকরেরা তার জমি চাষ করে ফসল তুলবে যাতে তোমার মনিবের নাতির খাবারের যোগান থাকে; কিন্তু তোমার মনিবের নাতি মফীবোশৎ সব সময় আমার টেবিলে খাওয়া-দাওয়া করবে।” সীবের পনেরটি ছেলে এবং বিশজন চাকর ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি, তোমার ছেলেরা এবং তোমার চাকরেরা তার জমি চাষ করে ফসল তুলবে যাতে তোমার মালিকের নাতির খাবারের যোগান থাকে; কিন্তু তোমার মালিকের নাতি মফীবোশৎ সব সময় আমার টেবিলে খাওয়া-দাওয়া করবে।” সীবের পনেরটি ছেলে এবং বিশজন চাকর ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তোমার পুত্রদের এবং দাসদের নিয়ে তার হয়ে জমি চাষ করবে। যা কিছু ফসল হবে তোমার মনিবের পৌত্রের বাড়ির এনে দেবে। কিন্তু মফিবোশত প্রতিদিন আমার সাথে খাবে। (সিবার পনেরোটি ছেলে ও কুড়িজন দাস ছিল)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মফীবোশতের জন্য তুমি সেই জমি চাষ করবে| মফীবোশতের জন্য তুমি এবং তোমার পুত্ররা এটা করবে| তোমরা ফসল ফলাবে| তাহলে তোমার মনিবের নাতি মফীবোশতের অন্নের জন্য প্রচুর খাদ্যশস্য হবে| কিন্তু তোমার মনিবের নাতি মফীবোশৎ‌ সবসময়েই আমার সঙ্গে একাসনে বসে আহার করতে পারবে|” সীবঃ এর 15 জন ছেলে এবং 20 জন দাস ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তুমি, তোমার ছেলেরা ও দাসেরা তাঁর জন্য জমিতে লাঙ্গল দেবে এবং তোমার মনিবের ছেলের খাদ্যের জন্য উত্পন্ন শস্য এনে দেবে; কিন্তু তোমার মনিবের ছেলে মহীবোশৎ রোজ আমার টেবিলে আহার করবেন৷” ঐ সীবের পনেরটা ছেলে ও কুড়িটা দাস ছিল৷