2 Samuel 9:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সীবঃ বাদশাহ্কে বললো, আমার মালিক বাদশাহ্ তাঁর গোলামকে যে যে হুকুম করলেন, সেই অনুসারে আপনার এই গোলাম সমস্তই করবে। আর মফীবোশৎ রাজপুত্রদের একজনের মত বাদশাহ্র খাবার টেবিলে ভোজন করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সীব রাজামশাইকে বলল, “আমার প্রভু মহারাজ তাঁর দাসকে যা যা আদেশ দিয়েছেন, আপনার দাস তাই করবে।” অতএব মফীবোশৎ একজন রাজপুত্রের মতোই দাউদের টেবিলে বসে ভোজনপান করতে লাগলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সীবঃ রাজাকে কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসকে যে যে আজ্ঞা করিলেন, তদনুসারে আপনার এই দাস সমস্তই করিবে। আর মফীবোশৎ রাজপুত্রদের এক জনের মত রাজার মেজে ভোজন করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সীবঃ রাজাকে কহিল, আমার প্রভু মহারাজ আপন দাসকে যে যে আজ্ঞা করিলেন, তদনুসারে আপনার এই দাস সমস্তই করিবে। আর মফীবোশৎ রাজপুত্রদের একজনের মত রাজার মেজে ভোজন করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে সীবঃ রাজাকে বলল, “আমার মনিব মহারাজ তাঁর দাসকে যা করতে বলবেন সে তা-ই করবে।” মফীবোশৎ এর পর থেকে রাজার একজন ছেলের মতই রাজার টেবিলে খাওয়া-দাওয়া করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে সীবঃ বাদশাহ্কে বলল, “আমার প্রভু মহারাজ তাঁর গোলামকে যা করতে বলবেন সে তা-ই করবে।” মফীবোশৎ এর পর থেকে বাদশাহ্র একজন ছেলের মতই বাদশাহ্র টেবিলে খাওয়া-দাওয়া করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিবা বলল, যে আজ্ঞে মহারাজ, আপনার দাস আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। তখন থেকে মফিবোশত রাজপুত্রের মতই রাজার সঙ্গে একসাথে বসে খেতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীবঃ উত্তর দিল, “আমি আপনার দাস| আমার মনিব যা যা আদেশ করেন আমি তাই তাই করব|” মফীবোশৎ দায়ুদের সঙ্গে একাসনে বসে, রাজার একজন ছেলের মতই আহার করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সীবঃ রাজাকে বলল, “আমার প্রভু মহারাজ নিজের দাসকে যে আদেশ করলেন, সেই অনুসারে আপনার এই দাস সব কিছুই করবে৷” আর মফীবোশৎ রাজার ছেলেদের এক জনের মত রাজার টেবিলে আহার করতে লাগলেন৷