2 Samuel 9:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সীবঃ নামে তালুতের কুলের এক জন গোলাম ছিল, তাকে দাউদের কাছে ডাকা হলে বাদশাহ্‌ তাকে বললেন, তুমি কি সীবঃ? সে বললো, আপনার গোলাম সেই বটে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সীব নামে শৌলের এক পারিবারিক দাস ছিল। তাকে দাউদের সামনে উপস্থিত হওয়ার জন্য ডেকে পাঠানো হল, এবং রাজামশাই তাকে বললেন, “তুমিই কি সীব?” “আপনার দাস তাই বটে,” সে উত্তর দিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সীবঃ নামে শৌলের কুলের এক দাস ছিল, তাহাকে দায়ূদের নিকটে ডাকা হইলে রাজা তাহাকে কহিলেন, তুমি কি সীবঃ? সে কহিল, আপনার দাস সেই বটে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সীবঃ নামে শৌলের কুলের এক দাস ছিল, তাহাকে দায়ূদের নিকটে ডাকা হইলে রাজা তাহাকে কহিলেন, তুমি কি সীবঃ? সে কহিল, আপনার দাস সেই বটে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সীবঃ নামে শৌলের বাড়ীর একজন চাকর ছিল। লোকেরা তাকে ডেকে দায়ূদের কাছে নিয়ে গেল। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি সীবঃ?” উত্তরে সে বলল, “হ্যাঁ, আপনার দাস আমিই সেই সীবঃ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সীবঃ নামে তালুতের বাড়ীর একজন চাকর ছিল। লোকেরা তাকে ডেকে দাউদের কাছে নিয়ে গেল। বাদশাহ্‌ তাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কি সীবঃ?” জবাবে সে বলল, “জ্বী হুজুর, আপনার গোলাম আমিই সেই সীবঃ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে সিবা নামে শৌলের পরিবারের এক কর্মচারী ছিল। তাকে দাউদের কাছে ডেকে আনা হল। দাউদ তাকে জিজ্ঞাসা করলেন, তুমিই কি সিবা? সে বলল, আজ্ঞে হ্যাঁ মহারাজ, আমিই সেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীবঃ নামে শৌলের পরিবারের এক দাস ছিল| দায়ুদের দাস সীবঃকে দায়ুদের কাছে নিয়ে এল| রাজা দায়ুদ জিজ্ঞাসা করল, “তুমি কি সীবঃ?” সীবঃ উত্তর দিল, “হ্যাঁ, আমি আপনার দাস সীবঃ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সীবঃ নামে শৌলের বংশে এক দাস ছিল, তাকে দায়ূদের কাছে ডাকা হলে রাজা তাকে বললেন, “তুমি কি সীবঃ?” সে বলল, “হ্যাঁ আমিই সেই দাস৷”