2 Samuel 9:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাদশাহ্‌ বললেন, আমি যার প্রতি আল্লাহ্‌র দয়া দেখাতে পারি, তালুতের কুলে এমন কেউই কি অবশিষ্ট নেই? সীবঃ বাদশাহ্‌কে বললো, যোনাথনের এক জন পুত্র এখনও অবশিষ্ট আছেন, তিনি চরণে খঞ্জ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাজামশাই জিজ্ঞাসা করলেন: “শৌলের বংশে আর কি কেউ জীবিত নেই, যার প্রতি আমি ঐশ্বরিক দয়া দেখাতে পারি?” সীব রাজাকে উত্তর দিয়েছিল, “যোনাথনের এক ছেলে এখনও অবশিষ্ট আছেন; তিনি দুই পায়েই খঞ্জ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাজা কহিলেন, আমি যাহার প্রতি ঈশ্বরের দয়া প্রদর্শন করিতে পারি, শৌলের কুলে এমন কেহই কি অবশিষ্ট নাই? সীবঃ রাজাকে কহিল, যোনাথনের এক পুত্র এখনও অবশিষ্ট আছেন, তিনি চরণে খঞ্জ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাজা কহিলেন, আমি যাহার প্রতি ঈশ্বরের দয়া প্রদর্শন করিতে পারি, শৌলের কুলে এমন কেহই কি অবশিষ্ট নাই? সীবঃ রাজাকে কহিল, যোনাথনের এক পুত্র এখনও অবশিষ্ট আছেন, তিনি চরণে খঞ্জ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা জিজ্ঞাসা করলেন, “শৌলের পরিবারের এমন কেউ কি বেঁচে নেই যাকে আমি ভালবাসা দেখিয়ে ঈশ্বরের মত বিশ্বস্ত হতে পারি?” উত্তরে সীবঃ রাজাকে বলল, “যোনাথনের একটি ছেলে এখনও বেঁচে আছেন, তাঁর দু’টা পা-ই খোঁড়া।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌ জিজ্ঞাসা করলেন, “তালুতের পরিবারের এমন কেউ কি বেঁচে নেই যাকে আমি ভালবাসা দেখিয়ে আল্লাহ্‌র মত বিশ্বস্ত হতে পারি?” জবাবে সীবঃ বাদশাহ্‌কে বলল, “যোনাথনের একটি ছেলে এখনও বেঁচে আছেন, তাঁর দু’টা পা-ই খোঁড়া।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, শৌলের বংশের কেউ কি বেঁচে আছে, যার কোন উপকার করে আমি ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারি? সিবা রাজাকে বলল, যোনাথনের একটি ছেলে বেঁচে আছে, সে খোঁড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা বললেন, “শৌলের পরিবারের কোন লোক কি বেঁচে আছে? আমি তার প্রতি ঈশ্বরের দয়া দেখাতে চাই|” সীবঃ রাজা দায়ুদকে বললেন, “যোনাথনের একজন পুত্র এখনও বেঁচে আছে| তার দু পা-ই পঙ্গু|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
রাজা বললেন, “আমি যার প্রতি ঈশ্বরের দয়া দেখাতে পারি, শৌলের বংশে এমন কেউই কি অবশিষ্ট নেই?” সীবঃ রাজাকে বলল, “যোনাথানের এক ছেলে এখনও অবশিষ্ট আছেন, তাঁর পা খোঁড়া৷”