2 Samuel 9:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুতের পৌত্র যোনাথনের পুত্র মফীবোশৎ দাউদের কাছে এসে ভূমিতে উবুড় হয়ে পড়ে সালাম করলেন। তখন দাউদ বললেন, মফীবোশৎ! জবাবে তিনি বললেন, দেখুন, এই আপনার গোলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলের নাতি ও যোনাথনের ছেলে মফীবোশৎ দাউদের কাছে এসে তাঁকে সম্মান জানানোর জন্য মাটিতে উবুড় হয়ে প্রণাম করলেন। দাউদ বললেন, “মফীবোশৎ!” “এই তো আমি, আপনার দাস,” তিনি উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌলের পৌত্র যোনাথনের পুত্র মফীবোশৎ দায়ূদের নিকটে আসিয়া উবুড় হইয়া পড়িয়া প্রণিপাত করিলেন। তখন দায়ূদ কহিলেন, মফীবোশৎ! তিনি উত্তর করিলেন, দেখুন, এই আপনার দাস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌলের পৌত্র যোনাথনের পুত্র মফীবোশৎ দায়ূদের নিকটে আসিয়া উবুড় হইয়া পড়িয়া প্রণিপাত করিলেন। তখন দায়ূদ কহিলেন, মফীবোশৎ! তিনি উত্তর করিলেন, দেখুন, এই আপনার দাস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলের নাতি, অর্থাৎ যোনাথনের ছেলে মফীবোশৎ দায়ূদের কাছে গিয়ে তাঁর সামনে মাটির উপর উবুড় হয়ে পড়ে তাঁকে সম্মান দেখালেন। দায়ূদ বললেন, “মফীবোশৎ।” তিনি বললেন, “বলুন, আমি আপনার দাস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতের নাতি, অর্থাৎ যোনাথনের ছেলে মফীবোশৎ দাউদের কাছে গিয়ে তাঁর সামনে মাটির উপর উবুড় হয়ে পড়ে তাঁকে সম্মান দেখালেন। দাউদ বললেন, “মফীবোশৎ।” তিনি বললেন, “বলুন হুজুর, আমি আপনার গোলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের পৌত্র, যোনাথনের পুত্র দাউদের কাছে এসে পরম শ্রদ্ধায় উবুড় হয়ে তাঁকে প্রণাম করলেন। দাউদ বললেন, মফিবোশত! তিনি বললেন, যে আজ্ঞে মহারাজ! আমি আপনার দাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোনাথনের পুত্র মফীবোশৎ দায়ুদের কাছে এলো এবং মাটিতে মাথা নত করে প্রণাম করল| দায়ুদ জিজ্ঞাসা করল, “তুমি কি মফীবোশৎ?” মফীবোশৎ উত্তর দিল, “হ্যাঁ, আমি আপনার দাস মফীবোশৎ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌলের নাতি যোনাথনের ছেলে মফীবোশৎ দায়ূদের কাছে এসে উপুড় হয়ে পড়ে প্রণাম করলেন৷ তখন দায়ূদ বললেন, “মফীবোশৎ৷” তিনি উত্তর দিলেন, “দেখুন, এই আপনার দাস৷”