2 Samuel 9:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দাউদ তাঁকে বললেন, ভয় করো না, আমি তোমার পিতা যোনাথনের জন্য অবশ্য তোমার প্রতি দয়া করবো, আমি তোমার পিতামহ তালুতের সমস্ত ভূমি তোমাকে ফিরিয়ে দেব, আর তুমি প্রতিদিন আমার খাবার টেবিলে ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ভয় পেয়ো না,” দাউদ তাঁকে বললেন, “কারণ নিঃসন্দেহে তোমার বাবা যোনাথনের খাতিরে আমি তোমার প্রতি দয়া দেখাব। তোমার বাবামহ শৌলের সব জমি আমি তোমাকে ফিরিয়ে দেব, ও তুমি সবসময় আমার টেবিলে বসে ভোজনপান করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দায়ূদ তাঁহাকে কহিলেন, ভয় করিও না, আমি তোমার পিতা যোনাথনের নিমিত্ত অবশ্য তোমার প্রতি দয়া করিব, আমি তোমার পিতামহ শৌলের সমস্ত ভূমি তোমাকে ফিরাইয়া দিব, আর তুমি নিত্য আমার মেজে ভোজন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দায়ূদ তাঁহাকে কহিলেন, ভয় করিও না, আমি তোমার পিতা যোনাথনের নিমিত্ত অবশ্য তোমার প্রতি দয়া করিব, আমি তোমার পিতামহ শৌলের সমস্ত ভূমি তোমাকে ফিরাইয়া দিব, আর তুমি নিত্য আমার মেজে ভোজন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দায়ূদ তাঁকে বললেন, “তুমি ভয় কোরো না। আমি তোমাকে ভালবাসা দেখিয়ে তোমার বাবা যোনাথনের প্রতি অবশ্যই বিশ্বস্ত থাকব। তোমার দাদু শৌলের সমস্ত জমি-জায়গা আমি তোমাকে ফিরিয়ে দেব, আর তুমি সব সময় আমার টেবিলে খাওয়া-দাওয়া করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দাউদ তাঁকে বললেন, “তুমি ভয় কোরো না। আমি তোমাকে ভালবাসা দেখিয়ে তোমার পিতা যোনাথনের প্রতি অবশ্যই বিশ্বস্ত থাকব। তোমার দাদু তালুতের সমস্ত জমি-জায়গা আমি তোমাকে ফিরিয়ে দেব, আর তুমি সব সময় আমার টেবিলে খাওয়া-দাওয়া করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ তাঁকে বললেন, ভয় পেয়ো না, আমি তোমার পিতা যোনাথনের খাতিরে তোমার জন্য কিছু করতে চাই। তোমার পিতামহ শৌলের সমস্ত ভূ-সম্পত্তি তোমায় ফিরিয়ে দেব এবং তুমি প্রতিদিন তুমি আমার সঙ্গে বসে খাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দায়ুদ মফীবোশতকে বলল, “ভয় পেও না| আমি তোমার প্রতি সদয় হব| আমি তোমার পিতা যোনাথনের জন্যই এটা করব| আমি তোমার পিতামহ শৌলের সব জমি তোমাকে ফিরিয়ে দেব| তুমি সবসমযই আমার সঙ্গে একাসনে বসে আহার করতে পারবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ তাঁকে বললেন, “ভয় করো না, আমি তোমার বাবা যোনাথনের জন্য অবশ্যই তোমার প্রতি দয়া করব, আমি তোমার দাদু শৌলের সমস্ত জমি তোমাকে ফিরিয়ে দেব, আর তুমি রোজ আমার টেবিলে আহার করবে৷”