2 Samuel 9:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তিনি ভূমিতে উবুড় হয়ে বললেন, আপনার এই গোলাম কে যে, আপনি আমার মত মৃত কুকুরের প্রতি দৃষ্টি করছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মফীবোশৎ নতজানু হয়ে বললেন, “আপনার দাস এমন কে, যে আপনি আমার মতো এক মরা কুকুরকে দয়া দেখাচ্ছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তিনি প্রণিপাত করিয়া কহিলেন, আপনার এ দাস কে যে, আপনি আমার মত মৃত কুকুরের প্রতি দৃষ্টি করিতেছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তিনি প্রণিপাত করিয়া কহিলেন, আপনার এই দাস কে যে, আপনি আমার মত মৃত কুকুরের প্রতি দৃষ্টিপাত করিতেছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে মফীবোশৎ তাঁকে প্রণাম করে বললেন, “আপনার এই দাস এমন কি যে, আপনি আমার মত একটা মরা কুকুরের দিকে খেয়াল করবেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে মফীবোশৎ মাটিতে উবুড় হয়ে বললেন, “আপনার এই গোলাম এমন কি যে, আপনি আমার মত একটা মরা কুকুরের দিকে খেয়াল করবেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মফিবোশত আবার তাঁকে প্রণাম করে বললেন, মহারাজ, আমি একটা মরা কুকুর, তার বেশি কিছু নই। আমার প্রতি আপনার এত করুণা?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মফীবোশৎ‌ পুনরায় দায়ুদকে প্রণাম করল| মফীবোশৎ‌ বলল, “একটা মরা কুকুরের থেকে আমি কোন অংশে ভাল নই, কিন্তু আপনি আমার প্রতি অত্যন্ত সদয় হয়েছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তিনি প্রণাম করে বললেন, “আপনার এই দাস কে যে, আপনি আমার মত মরা কুকুরের প্রতি চোখ তুলে দেখছেন?”