2 Samuel 9:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে বাদশাহ্ তালুতের ভৃত্য সীবঃকে ডেকে এনে বললেন, আমি তোমার মালিকের পুত্রকে তালুত ও তাঁর সমস্ত কুলের সর্বস্ব দিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন রাজামশাই শৌলের সেবক সীবকে ডেকে পাঠিয়ে তাকে বললেন, “আমি তোমার মনিবের নাতিকে সেসবকিছু দিয়েছি, যা শৌল ও তাঁর পরিবারের অধিকারে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে রাজা শৌলের ভৃত্য সীবঃকে ডাকাইয়া কহিলেন, আমি তোমার কর্ত্তার পুত্রকে শৌলের ও তাঁহার সমস্ত কুলের সর্ব্বস্ব দিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে রাজা শৌলের ভৃত্য সীবঃকে ডাকাইয়া কহিলেন, আমি তোমার কর্তার পুত্রকে শৌলের ও তাঁহার সমস্ত কুলের সর্বস্ব দিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজা তখন শৌলের চাকর সীবঃকে ডেকে বললেন, “শৌল ও তাঁর পরিবারের যা কিছু ছিল তা সব আমি তোমার মনিবের নাতিকে দিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্ তখন তালুতের চাকর সীবঃকে ডেকে বললেন, “তালুত ও তাঁর পরিবারের যা কিছু ছিল তা সব আমি তোমার মালিকের নাতিকে দিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা তখন শৌলের কর্মচারী সিবাকে বললেন, আমি তোমার মনিবের নাতিকে শৌল ও তাঁর বংশের যা কিছু ছিল, সব ফিরিয়ে দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন রাজা দায়ুদ শৌলের দাস সীবঃকে ডাকলেন| দায়ুদ সীবঃকে বললেন, “আমি তোমার মনিবের নাতি মফীবোশতকে শৌলের পরিবারের যা কিছু আমার কাছে ছিল সব ফিরিয়ে দিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে রাজা শৌলের চাকর সীবঃকে ডেকে বললেন, “আমি তোমার মনিবের ছেলেকে শৌলের ও তাঁর সমস্ত বংশের সব কিছু দিলাম৷