2 Thessalonians 1:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তা সেদিন ঘটবে যেদিন তিনি আপন পবিত্র লোকদের মাঝে মহিমান্বিত হবার এবং যারা ঈমান এনেছে তাদের সকলের মাঝে বিস্ময়ের পাত্র হবার জন্য আগমন করবেন; কেননা তোমাদের কাছে আমাদের সাক্ষ্যদান বিশ্বাসে গৃহীত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ঘটনা সেদিন ঘটবে, যেদিন তাঁর পুণ্যজনদের মাঝে তিনি মহিমান্বিত হওয়ার জন্য এবং যারা বিশ্বাস করেছে তাদের চমৎকৃত হওয়ার জন্য তিনি আসবেন। তোমরাও তাদের মধ্যে অন্তর্ভুক্ত, কারণ তোমাদের কাছে আমরা যে সাক্ষ্য দিয়েছি, তোমরা তা বিশ্বাস করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহা সেই দিন ঘটিবে, যে দিন তিনি আপন পবিত্রগণে গৌরবান্বিত হইবার, এবং যাহারা বিশ্বাস করিয়াছে, তাহাদের সকলেতে চমৎকারের পাত্র হইবার জন্য আগমন করিবেন; আমরা তোমাদের কাছে যে সাক্ষ্য দিয়াছি, তাহা ত বিশ্বাসে গৃহীত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেইদিন যীশু তাঁর পবিত্র লোকদের দ্বারা মহিমান্বিত হতে আসবেন, আর যাঁরা যীশুতে বিশ্বাস করেছে তারা সবাই যীশুতে চমত্কৃত হবে৷ বিশ্বাসী ভাই ও বোনেরা, তোমরাও সেই বিশ্বাসীবর্গের মধ্যে থাকবে, কারণ আমরা য়ে বাণী তোমাদের বলছি তাতে তোমরা বিশ্বাস করেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এটা সেদিন ঘটবে, যেদিন তিনি নিজের পবিত্রগনে গৌরবান্বিত হতে এবং যারা বিশ্বাস করেছে, তাঁদের সবার সমীহের পাত্র হওয়ার জন্য আসবেন, আমরা তোমাদের কাছে যে সাক্ষ্য দিয়েছি, তা তো বিশ্বাসে গ্রহণ করা হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে দিন তিনি আপন পবিত্রগণে গৌরবান্বিত হইবার, এবং যাহারা বিশ্বাস করিয়াছে, তাহাদের সকলেতে চমৎকারের পাত্র হইবার জন্য আগমন করিবেন; আমরা তোমাদের কাছে যে সাক্ষ্য দিয়াছি, তাহা ত বিশ্বাসে গৃহীত হইয়াছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ ঘটনা ঘটবে শেষের সেই দিনে, যে দিন তাঁর ভক্তদের মাঝে গৌরবান্বিত হওয়ার জন্য আবির্ভূত হবেন তিনি। বিশ্বাসীরা সকলেই তখন চমৎকৃত হবে, কারণ তোমাদের কাছে আমাদের প্রচারিত সুসমাচার তারা বিশ্বাস করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেইদিন যীশু তাঁর পবিত্র লোকদের দ্বারা মহিমান্বিত হতে আসবেন, আর যাঁরা যীশুতে বিশ্বাস করেছে তারা সবাই যীশুতে চমৎকৃত হবে৷ বিশ্বাসী ভাই ও বোনেরা, তোমরাও সেই বিশ্বাসীবর্গের মধ্যে থাকবে, কারণ আমরা যে বাণী তোমাদের বলছি তাতে তোমরা বিশ্বাস করেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা সেদিন ঘটবে, যেদিন তিনি নিজের পবিত্রগনের দ্বারা মহিমান্বিত হবেন এবং তখন বিশ্বাসীরা আশ্চর্য্য হবে, এর সঙ্গে তোমরাও যুক্ত আছ কারণ আমাদের সাক্ষ্য তোমরা বিশ্বাসে গ্রহণ করেছ।