2 Thessalonians 1:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমরা তোমাদের জন্য সব সময় এই মুনাজাতও করছি, যেন আমাদের আল্লাহ্‌ তোমাদেরকে তাঁর আহ্বানের যোগ্য বলে গণ্য করেন, আর তোমাদের মঙ্গলকর সমস্ত বাসনা ও ঈমানের কাজ তাঁর পরাক্রম গুণে সমপূর্ণ করে দেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথা মনে রেখে, আমরা তোমাদের জন্য অবিরত প্রার্থনা করি, যেন আমাদের ঈশ্বর, তাঁর আহ্বানের যোগ্য বলে তোমাদের গড়ে তোলেন এবং তাঁর পরাক্রমে তোমাদের প্রত্যেক শুভ-সংকল্প এবং বিশ্বাস-প্রণোদিত প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করতে পারেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমরা তোমাদের নিমিত্ত সর্ব্বদা এই প্রার্থনাও করিতেছি, যেন আমাদের ঈশ্বর তোমাদিগকে তোমাদের আহ্বানের যোগ্য বলিয়া গণ্য করেন, আর মঙ্গলভাবের সমস্ত বাসনা ও বিশ্বাসের কর্ম্ম সপরাক্রমে সম্পূর্ণ করিয়া দেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর এই জন্যই আমরা তোমাদের জন্য সর্বদা প্রার্থনা করে চলেছি, য়েন ঈশ্বর য়ে পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্যে তোমাদের আহ্বান করেছেন তার য়োগ্য বলে বিবেচিত হও৷ আরো প্রার্থনা করি য়েন তাঁর শক্তি দ্বারা তিনি তোমাদের সদিচ্ছায় পূর্ণ সমস্ত বাসনা পূর্ণ করেন ও তোমাদের বিশ্বাস হতে উত্‌পন্ন প্রত্যেক কাজকে আশীর্বাদ করেন;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই জন্য আমরা তোমাদের জন্য সব সময় এই প্রার্থনাও করছি, যেন আমাদের ঈশ্বর তোমাদের সকলকেও আহ্বানের উপযুক্ত বলে গ্রহণ করেন, আর মঙ্গলভাবের সব ইচ্ছা ও বিশ্বাসের কাজ নিজের শক্তিতে সম্পূর্ণ করে দেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমরা তোমাদের নিমিত্ত সর্বদা এই প্রার্থনাও করিতেছি, যেন আমাদের ঈশ্বর তোমাদিগকে তোমাদের আহ্বানের যোগ্য বলিয়া গণ্য করেন, আর মঙ্গলভাবের সমস্ত বাসনা ও বিশ্বাসের কর্ম সপরাক্রমে সম্পূর্ণ করিয়া দেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই আমরা সব সময় তোমাদের জন্য প্রার্থনা করে থাকি যেন আমাদের ঈশ্বর তোমাদের তাঁর ডাকের যোগ্য বলে মনে করেন, আর যেন তাঁর শক্তির দ্বারা তোমাদের ভাল কাজ করবার সমস্ত ইচ্ছা তিনি পূর্ণ করেন এবং বিশ্বাসের ফলে তোমরা যে কাজ করছ তিনি যেন তাতে পূর্ণতা দান করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আমরা সব সময় তোমাদের জন্য মুনাজাত করে থাকি যেন আমাদের আল্লাহ্‌ তোমাদের তাঁর ডাকের যোগ্য বলে মনে করেন, আর যেন তাঁর শক্তির দ্বারা তোমাদের ভাল কাজ করবার সমস্ত ইচ্ছা তিনি পূর্ণ করেন এবং ঈমানের ফলে তোমরা যে কাজ করছ তিনি যেন তাতে পূর্ণতা দান করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কারণেই আমরা সর্বদা তোমাদের জ্যন প্রার্থনা করি যেন আমাদের ঈশ্বর তাঁর আহ্বানের উপযুক্ত করে তোমাদের গড়ে তোলেন। তিনি নিজ ক্ষমতায় তোমাদের সমস্ত শুভ সঙ্কল্প ও বিশ্বাসদৃপ্ত কর্ম সম্পূর্ণ করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর এই কারণেই আমরা তোমাদের জন্য সর্বদা প্রার্থনা করে চলেছি, যেন ঈশ্বর যে পবিত্র জীবনযাপন করার উদ্দেশ্যে তোমাদের আহ্বান করেছেন তোমরা তার যোগ্য বলে বিবেচিত হও৷ আরো প্রার্থনা করি যেন তাঁর শক্তি দ্বারা তিনি তোমাদের সদিচ্ছায় পূর্ণ সমস্ত বাসনা পূর্ণ করেন ও তোমাদের বিশ্বাস হতে উত্পন্ন প্রত্যেক কাজকে আশীর্বাদ করেন;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য আমরা তোমাদের জন্য সবদিন এই প্রার্থনাও করছি, যেন আমাদের ঈশ্বর তোমাদের সকলকেও আহ্বানের উপযুক্ত বলে গ্রহণ করেন, আর মঙ্গলভাবের সব ইচ্ছা ও বিশ্বাসের কাজ নিজের শক্তিতে সম্পূর্ণ করে দেন;