2 Thessalonians 1:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন আমাদের আল্লাহ্র ও ঈসা মসীহের রহমত অনুসারে আমাদের প্রভু ঈসার নাম তোমাদের মধ্যে মহিমান্বিত হয় এবং তাঁরই মধ্যে তোমরাও মহিমান্বিত হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা এই প্রার্থনা করি, যেন তোমাদের মধ্যে প্রভু যীশুর নাম গৌরবান্বিত হয় এবং আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহে, তোমরা তাঁতে গৌরব লাভ করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন আমাদের ঈশ্বরের ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশুর নাম তোমাদিগেতে গৌরবান্বিত হয়, এবং তাঁহাতে তোমরাও গৌরবান্বিত হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়েন আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নাম তোমাদের মাধ্যমে মহিমান্বিত হয় আর তোমরাও তাতে মহিমান্বিত হও৷ সেই মহিমা আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ থেকে লাভ হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন আমাদের ঈশ্বরের ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহনুসারে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মধ্যে গৌরবান্বিত হয় এবং তাঁর মধ্য দিয়ে তোমরাও গৌরবান্বিত হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আমাদের ঈশ্বরের ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মধ্যে গৌরবান্বিত হয়, এবং তাঁহাতে তোমরাও গৌরবান্বিত হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে আমাদের ঈশ্বর এবং প্রভু যীশু খ্রীষ্টের দয়ার দরুন আমাদের প্রভু যীশুর গৌরব তোমাদের মধ্য দিয়ে প্রকাশিত হবে, আর তোমরাও তাঁর মধ্য দিয়ে গৌরব পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আমাদের আল্লাহ্ এবং হযরত ঈসা মসীহের রহমতের দরুন আমাদের হযরত ঈসার গৌরব তোমাদের মধ্য দিয়ে প্রকাশিত হবে, আর তোমরাও তাঁর মধ্য দিয়ে গৌরব পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মাঝে মহিমান্বিত হোক এবং তোমরাও তাঁকে আশ্রয় করে গৌরবান্বিত হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেন আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ অনুসারে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নাম তোমাদের মাধ্যমে মহিমান্বিত হয় আর তোমরাও তাতে মহিমান্বিত হও৷ সেই মহিমা আমাদের ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ থেকে লাভ হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন আমাদের ঈশ্বরের ও প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহণুসারে আমাদের প্রভু যীশুর নাম তোমাদের মধ্যে গৌরবান্বিত হয় এবং তাঁর মধ্য দিয়ে তোমরাও গৌরবান্বিত হও।